ধর্মনিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয়: ঢাবি উপাচার্য

ঢাবি প্রতিনিধি
১৮ মে ২০১৬, ১৮:০৮আপডেট : ১৮ মে ২০১৬, ১৮:১৩

ধর্মনিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয়: ঢাবি উপাচার্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বক্তব্য উদ্ধৃত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, ‘ধর্মনিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয়। ধর্মীয় অনুশাসন মেনেই আমাদের ধর্মনিরপেক্ষ হতে হবে।’
বুধবার বুদ্ধপূর্ণিমা উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বৌদ্ধ নীতিবাদ ও বাংলাদেশের সমাজব্যবস্থা শীর্ষক বিশেষ সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাবি পালি অ্যান্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগ এই সেমিনারের আয়োজন করে।
এসময় তিনি বলেন, ধর্মের মূলনীতি বা দর্শনকে গুরুত্ব না দিয়ে মানুষ ধর্মীয় আচরণকে প্রাধান্য দেয়। ধর্মের নামে চালায় অধর্মীয় কর্মকাণ্ড। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে এদেশে ধর্মের নামে গণহত্যা ও নির্যাতন চালানো হয়েছিল। গবেষণার মাধ্যমে এসব সত্য উদ্ঘাটন করতে হবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের কারণ সত্যকে অনুসন্ধান করাই বিশ্ববিদ্যালয়ের মূল কাজ।

পালি অ্যান্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. বিমান চন্দ্র বড়–য়ার সভাপতিত্বে সেমিনারে বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি সংঘনায়ক শুদ্ধানন্দ মহাথেরো এবং ঢাকাস্থ রামকৃষ্ণ মিশনের সহ-সম্পাদক শ্রীমৎ স্বামী স্থিরাত্মানন্দজী বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। সেমিনার উদ্বোধন করেন নটরডেম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফাদার বেঞ্জামিন কস্তা। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাবি সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. নেহাল করিম। আলোচনায় অংশ নেন দর্শন বিভাগের অধ্যাপক ড. আনিসুজ্জামান।

/এসআর/এনএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী