১৯ মানবতাবিরোধী অপরাধীর মামলার আদেশ ১৪ জুলাই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মে ২০১৬, ১৭:২৯আপডেট : ২৫ মে ২০১৬, ১৭:৫১


আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় কক্সবাজারের মহেশখালী উপজেলার ১৯ অভিযুক্তের মধ্যে পলাতক ১২ আসামির বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রদানের পর, মামলার পরবর্তী আদেশের জন্য আগামী ১৪ জুলাই দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. আনোয়ারুল হকের নেতৃত্বে ৩ সদস্যের গঠিত বেঞ্চ এই দিন ধার্য করেন।
এর আগে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পর এ মামলায় ৭ জনকে গ্রেফতার করা হয়। পরে কারাগারে থাকা অবস্থায় আসামিদের মধ্যে ১ জন মারা যান। বাকি ৬ জন কারাগারে রয়েছেন।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একাত্তরে মহেশখালী দ্বীপে হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ, নির্যাতনসহ নানা অভিযোগ রয়েছে। এসব আসামি একাত্তরে স্থানীয় শান্তি কমিটির সভাপতি মৌলভী জাকারিয়া ও সাধারণ সম্পাদক সাবেক এমপি রশিদ মিয়ার একান্ত সহযোগী ছিলেন।
তবে ওই এলাকায় এখনও ৭০ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। এর মধ্যে ৩১ জন বিভিন্ন সময়ে মারা গেছেন।

এ মামলার অন্য আসামিরা হলেন- মৌলভী জাকারিয়া শিকদার (৭৮), মো. রশিদ মিয়া বিএ (৮৩), অলি আহমদ (৫৮), মো. জালাল উদ্দিন (৬৩), মোলভী নুরুল ইসলাম (৬১), মোহাম্মদ সাইফুল ইসলাম সাবুল (৬৩), মমতাজ আহম্মদ (৬০), হাবিবুর রহমান (৭০), মোলভী আমজাদ আলী (৭০), মৌলভী আব্দুল মজিদ (৮৫), বাদশা মিয়া (৭৩), ওসমান গণি (৬১), আব্দুল শুক্কুর (৬৫), মোলভী সামসুদ্দোহা (৮২), মো. জাকারিয়া (৫৮), মো. জিন্নাহ ওরফে জিন্নাত আলী (৫৮), মোলভী জালাল (৭৫) ও আব্দুল আজিজ (৬৮)।

তাদের বিরুদ্ধে আনা অভিযোগের মধ্যে মোট ঘটনা ১৩টি। এর মধ্যে হত্যা ৯৪টি, এছাড়া রয়েছে অসংখ্য নারী নির্যাতন, ব্যাপক লুটপাট ও অগ্নিসংযোগ। মামলায় মোট ১২৬ জন সাক্ষী রয়েছেন।

আরও পড়ুন:

ভুল আইনে বিচার: ভোলার জলিলকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ পরিশোধের নির্দেশ

আমার জীবন থেকে কেড়ে নেওয়া দিনগুলো কেউ ফিরিয়ে দিতে পারবেন?

/ইউআই/এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি