প্রকাশক টুটুলকে হত্যা চেষ্টায় জড়িত থাকার কথা আদালতে স্বীকার সিহাবের

আমানুর রহমান রনি
২১ জুন ২০১৬, ১৮:৩৩আপডেট : ২১ জুন ২০১৬, ২০:৫৭


‘শুদ্ধস্বর’ এর প্রকাশক আহমেদুর রশিদ টুটুল

লালমাটিয়ার ‘শুদ্ধস্বর’ এর প্রকাশক আহমেদুর রশিদ টুটুল হত্যা চেষ্টার সঙ্গে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন সুমন হোসেন পাটোয়ারি ওরফে সাকিব ওরফে সিহাব ওরফে সাইফুল।
মঙ্গলবার তিনি এই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) দক্ষিণ বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাশরুকুর রহমান খালেদ বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সিহাবসহ আরও পাঁচজন এই হত্যা মিশনে অংশ নিয়েছিল। সে বিষয়েও গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে সিহাব। আমরা অপর অপরাধীদের গ্রেফতারে এখনও অপারেশন চালাচ্ছি।
গত ১৫ জুন রাজধানীর কামরাঙ্গিরচর এলাকা থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ। এর আগে গত ১৯ মে সিহাবসহ ছয়জনকে ধরিয়ে দেওয়ার জন্য ১৮ লাখ টাকা পুরস্কার ঘোষণা করে ডিএমপি। এ ঘোষণার ২৫ দিনের মাথায় তাকে গ্রেফতার করা হয়।
সিহাব তার স্বীকারোক্তিতে জানিয়েছেন, এইচএসসি পাস করে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। পরে আনসারুল্লাহ বাংলা টিমে যোগ দেন। দেড় মাসের সামরিক প্রশিক্ষণ নিয়ে টুটুল হত্যার মিশনে অংশ নেন তিনি।
গোয়েন্দা পুলিশ জানিয়েছে, আজিজ সুপার মার্কেটে ‘জাগৃতি’ প্রকাশক ফয়সাল আরেফিন দীপন হত্যায় জড়িতদের বিষয়েও তথ্য দিয়েছেন তিনি। এই হত্যাকাণ্ডটি সমন্বয়কের দায়িত্বে ছিলেন সেলিম। সিহাবের বাড়ি চাঁদপুর হলেও তিনি ঢাকায় থাকতেন বলে জানিয়েছেন।

ঢাকা মহানগর মুখ্য হাকিমের নিবন্ধন কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) কুতুব উল আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পাঁচ দিনের রিমান্ড শেষে মামলার তদন্ত কর্মকর্তা সিহাবের স্বীকারোক্তিমূলক জবানবন্দির জন্য মঙ্গলবার আদালতে আবেদন করেন। আদালত আবেদন গ্রহণ করে সিহাবের স্বীকারোক্তিমূলক জবনবন্দি রেকর্ড করেন।’
তিনি আরও বলেন, ‘ঢাকা মুখ্য মহানগর হাকিম আহসান হাবীব আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।’

আদালতের একটি সূত্র জানায়, শিহাব তার স্বীকারোক্তিতে জানিয়েছেন- এক বড় ভাইয়ের নির্দেশে তারা এই হত্যাকাণ্ডের চেষ্টাটি করেছিল। অনেকদিন ধরে লালমাটিয়ার ওই অফিসটি রেকি করছিলেন। তারা মনে করে- টুটুলকে হত্যা করা ছিল তাদের ঈমানি দায়িত্ব। 

গত বছরের ৩১ অক্টোবর বিকালে লালমাটিয়ায় শুদ্ধস্বরের কার্যালয়ে হামলা করে প্রকাশক ও লেখক আহমেদুর রশীদ টুটুল, ব্লগার রণদীপম বসু এবং কবি তারেক রহিমকে এলোপাথাড়ি কুপিয়ে যখম করে দুর্বৃত্তরা। একই দিন আরেকটি হামলায় আরেকজন প্রকাশক ফয়সাল আরেফিন দীপন মারা যান। 

/এআরআর /এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি