জঙ্গি নন তিনি আর্টিজান রেস্টুরেন্টের শেফ

জামাল উদ্দিন ও জাকিয়া আহমেদ
০৩ জুলাই ২০১৬, ১৭:৫১আপডেট : ০৩ জুলাই ২০১৬, ২১:২২

পুলিশ সদর দফতর থেকে আসা একটি ই-মেইলে আকাশ নামের ব্যক্তি হলি আর্টিজান বেকারির শেফ সাইফুল তালুকদার পুলিশ সদর দফতর থেকে জঙ্গি হিসেবে যে পাঁচজনের লাশের ছবি সংবাদমাধ্যমে পাঠানো হয়েছে, তাদের মধ্যে একজন সাইফুল চৌকিদার। তিনি জঙ্গি নন, তিনি গুলশানের হলি আর্টিজান বেকারির শেফ বলে বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন রেস্টুরেন্টের মালিক সাদাত মেহেদি।
সাইফুল চৌকিদার তালুকদারের বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলা কলুকাঠি গ্রামে। রেস্টুরেন্টে হামলার খবরের সংবাদ টিভিতে দেখে দুই বোন তাকে খুঁজতে আসেন শনিবার সকালে গুলশানের নির্ধারিত স্থানে। ভোর পাঁচটায় তারা গ্রাম থেকে রওনা হয়ে ঢাকায় পৌঁছান
দুপুর দেড়টার দিকে। তার ভায়রা কবির ইতোমধ্যেই ঢাকায় এসেছেন লাশ নিতে। তিনি জানিয়েছেন, সাইফুল আগে দেশের বাইরে ছিলেন, কয়েকবছর আগে আর্টিজানে শেফের চাকরি নেন তিনি।

সাইফুল তালুকদার। ছবি: সাজ্জাদ হোসেন
পুলিশ সদর দফতর থেকে আসা একটি ই-মেইলে তার নাম আকাশ বলে উল্লেখ করা হয়।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (পূর্ব) মাহবুবুল আলম বলেন, আমরা বিষয়টি খতিয়ে দেখব।
কাউন্টার টেররিজম ইউনিটের স্পেশাল অ্যাকশন টিমের অতিরিক্ত উপ-কমিশনার সানোয়ার হোসেন বলেন, এ ঘটনায় যেসব লাশ উদ্ধার করা হয়েছে, সব লাশ ভেরিফাই করা হবে। এরপর জানা যাবে সাইফুল চৌকিদার জঙ্গি কি না।
প্রসঙ্গত, অন্যসব জঙ্গির গায়ে টি শার্ট থাকলেও সাইফুল চৌকিদারের গায়ে ছিল রেস্টুরেন্টের সাদা জামা।

/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
বন্যা-পরবর্তী নয়, বন্যার আগেই প্রস্তুতি: মিরপুরে ‘প্রজেক্ট প্রত্যাশা’র কার্যক্রম
বন্যা-পরবর্তী নয়, বন্যার আগেই প্রস্তুতি: মিরপুরে ‘প্রজেক্ট প্রত্যাশা’র কার্যক্রম
‘আমি শের, তোরে মেরেই ফেলবো’ বলে শিক্ষার্থীকে ‘পেটালেন’ ছাত্রদল নেতা
‘আমি শের, তোরে মেরেই ফেলবো’ বলে শিক্ষার্থীকে ‘পেটালেন’ ছাত্রদল নেতা
রাজধানীর দুই থানায় নতুন ওসি
রাজধানীর দুই থানায় নতুন ওসি
সর্বাধিক পঠিত
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের