কল্যাণপুরের জঙ্গি আস্তানায় পুলিশের অভিযান শুরু, মুহুর্মূহু গুলির শব্দ

নুরুজ্জামান লাবু
২৬ জুলাই ২০১৬, ০৬:০২আপডেট : ২৬ জুলাই ২০১৬, ২০:৩২

রাজধানীর কল্যাণপুরে ৫ নম্বর রোডের ৫ তলা ভবনে জঙ্গি আস্তানায় অভিযান শুরু করেছে পুলিশ। র‌্যাব-পুলিশের অন্তত ১০০০ হাজার সদস্য অংশ নিয়েছেন অভিযানে। সোমবার রাত সাড়ে ১১টা থেকে ভবনটি ঘিরে রেখেছিল পুলিশ।

অভিযানে অংশ নেওয়া পুলিশ সদস্যরা ভোর সাড়ে ৫টার দিকে এই অভিযান শুরু হয়। ঘটনাস্থলে পুলিশের মুহুর্মূহু গুলির শব্দ শোনা যাচ্ছে। সোমবার রাত সাড়ে ১১ টার দিকে কল্যাণপুর ৫ নম্বর সড়কে পুলিশ ওই ভবনে ঢোকার চেষ্টা করে। এসময় পুলিশকে লক্ষ্য করে দেশীয় হ্যান্ড গ্রেনেড নিক্ষেপ করে জঙ্গিরা। মিরপুর থানার ওসি বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আমরা এ মুহূর্তে অভিযানে রয়েছি। কথা বলতে পারছি না। পরে বিস্তারিত জানানো হবে।
ভোর সাড়ে চারটায় ঘটনাস্থল থেকে আমাদের রিপোর্টার নুরুজ্জামান লাবু জানান, কল্যাণপুর মেইন রোড থেকে ৫ নম্বর রোডের চারপাশে এক- দেড় কিলেমিটার এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর শতাধিক গাড়ি মোতায়েন রয়েছে। ভোরের সূর্য উঠলেই অভিযান শুরু হবে।

ডিবি মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার গোলাম মোস্তফা রাসেল বাংলা ট্রিবিউনকে জানান, ঘটনাস্থলে উর্ধ্বতন স্যারেরা রয়েছেন।
জানা যায়, জঙ্গি আস্তানায় অভিযান শুরু করলে জঙ্গিরা ‌‌‌‌আল্লাহু আকবর' ধ্বনি দিয়ে পুলিশকে প্রতিহত করা শুরু করে। তারা পুলিশের ওপর গুলি ও হাত বোমা নিক্ষেপ করে। পুলিশ পাল্টা গুলি চালালে এক জঙ্গি গুলিবিদ্ধ হয়। জঙ্গিদের আরেকজনকে হাতেনাতে ধরে ফেলে পুলিশ।

সোমবার রাত সাড়ে ১১টার দিকে মিরপুর থানা পুলিশ, স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিলে কল্যাণপুরের মেস বাসায় জঙ্গিবিরোধী তল্লাশী শুরু করেন। কল্যাণপুরের ৬ নম্বর রোড থেকে তল্লাশী শুরু হয়। কয়েকটি মেসে অভিযান চালিয়ে তারা ৫ নম্বর রোডে আসেন। এই রোডে জাহাজ বিল্ডিং খ্যাত ৫ নম্বর বাসায় অভিযান শুরু করে পুলিশ।
প্রসঙ্গত, ভবনটির দোতলায় বাড়িওয়ালা থাকেন। তৃতীয় তলায় ফ্যামিলি ভাড়া থাকেন। ৪র্থ ও পঞ্চম তলায় চারটি করে ইউনিটে প্রত্যেকটাই মেস হিসেবে ভাড়া দেওয়া হয়েছে।

এনএল/এমএসএম/আপ-এমও

সম্পর্কিত
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী