জঙ্গিদের গায়ে ছিলো কালো পোশাক, হাতে ছিল ছোরা: আইজিপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুলাই ২০১৬, ০৮:২৩আপডেট : ২৬ জুলাই ২০১৬, ২০:৪১

পুলিশের আইজিপি রাজধানীর কল্যাণপুরে ৫ নম্বর রোডের ৫ তলা ভবনে জঙ্গি আস্তানায় পুলিশের অভিযানে ৯ জঙ্গি নিহতের পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।  মঙ্গলবার সকাল পৌনে আটটার দিকে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে আইজিপি সাংবাদিকদের বলেন, নিহত সব জঙ্গির পরনে ছিলো কালো পোশাক আর তাদের প্রত্যেকের হাতেই ছিলো ছোরা। এছাড়া, তাদের মাথায় পাগড়িও ছিলো বলে নিশ্চিত করেছেন তিনি।
আইজিপি বলেন, আমি মনে করি নিহত জঙ্গিদের সঙ্গে গুলশান হামলাকারীদের যোগসূত্র রয়েছে।  তারা নিজেদের আইএস বলে প্রমাণ করার চেষ্টা করলেও তারা আসলে দেশীয় জঙ্গি সংগঠন জেএমবির সদস্য। এরা বড় নাশকতার পরিকল্পনা করছিলো।  কিন্তু পুলিশের সফল অভিযানে সেটি সম্ভব হয়নি।
অভিযানের বিষয়ে এ কে এম শহীদুল হক বলেন, সারাদেশব্যাপী পুলিশের চলমান জঙ্গিবিরোধী অভিযানের অংশ হিসেবেই প্রথমে এখানে অভিযানে আসে পুলিশ।  রাত সাড়ে ১২টা থেকে পৌনে একটার দিকে পুলিশ এ ভবনে ঢুকতেই জঙ্গিরা পুলিশের উপর হ্যান্ড গ্রেনেড নিক্ষেপ করে। তখন পুলিশ বাড়িটি চারপাশ থেকে ঘিরে ফেলে। বড় অভিযান চালানোর আগে যেরকম প্রস্তুতি নেওয়া দরকার সেরকম প্রস্তুতি নিয়েই পুলিশ অভিযানে নামে। সোয়াত টিম সার্থকভাবে অভিযান শেষ করেছে। অভিযানে ৯ জঙ্গি নিহত হয়।
প্রসঙ্গত, রাজধানীর কল্যাণপুরে ৫ নম্বর রোডের ৫ তলা ভবনে জঙ্গি আস্তানায় পুলিশের অভিযানে ৯ জঙ্গি নিহত হয়েছে। অপারেশন স্ট্রম-২৬ নামে চালানো এক ঘণ্টাব্যাপী অভিযানে ভবনে থাকা ৯ জঙ্গি মারা যায় পুলিশের গুলিতে। অতিরিক্ত কমিশনার শেখ মোহাম্মদ মারুফ হাসান এই খবর নিশ্চিত করেছেন।  জঙ্গিরা নিহত হবার পর পুলিশ অভিযান সমাপ্ত ঘোষণা করে।

/জেইউ/এমও/এমএসএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
আমি এই পরিবর্তনের জন্য প্রস্তুত: সামান্থা রুথ প্রভু
আমি এই পরিবর্তনের জন্য প্রস্তুত: সামান্থা রুথ প্রভু
যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে যুবক নিহত
যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে যুবক নিহত
বলপূর্বক শ্রমে পরিবার, প্রসবকালে প্রাণ গেলো মা ও নবজাতকের
বলপূর্বক শ্রমে পরিবার, প্রসবকালে প্রাণ গেলো মা ও নবজাতকের
হয় আমি থাকবো, না হয় হাসপাতালে অনিয়ম থাকবে: স্বাস্থ্যমন্ত্রী
হয় আমি থাকবো, না হয় হাসপাতালে অনিয়ম থাকবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বাধিক পঠিত
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
অন্যের স্ত্রীকে নিজের দাবি, ঢাকা থেকে চট্টগ্রামে এসে পুলিশ কর্মকর্তা গ্রেফতার
অন্যের স্ত্রীকে নিজের দাবি, ঢাকা থেকে চট্টগ্রামে এসে পুলিশ কর্মকর্তা গ্রেফতার
ড. ইউনূসকে গুনতে হবে করের ৬৬৬ কোটি টাকা
হাইকোর্টের রায়ড. ইউনূসকে গুনতে হবে করের ৬৬৬ কোটি টাকা
মিয়ানমারে তিন ট্রাকে পাচার হচ্ছিল ২৪ লাখ ৫০ হাজার টাকা সার
মিয়ানমারে তিন ট্রাকে পাচার হচ্ছিল ২৪ লাখ ৫০ হাজার টাকা সার