জন্মগত শিশু হৃদরোগ বিষয়ে সেমিনার অনুষ্ঠিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ আগস্ট ২০১৬, ১৮:৩০আপডেট : ২৮ আগস্ট ২০১৬, ১৮:৩২

জন্মগত শিশু হৃদরোগ দ্রুত চিহ্নিতকরণ, সঠিক চিকিৎসা প্রতিষ্ঠানে রোগীকে নিয়ে যাওয়া ও চিকিৎসা সেবা প্রদান এবং পরবর্তী ফলোআপের উপর গুরুত্বারোপে জোর দিয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার জন্মগত শিশু হৃদরোগ বিষয়ে (আরলি রিকগনিশন, রেফাররাল অ্যান্ড ফলোআপ অফ কনজিনেটাল হার্ট ডিজিজেস) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

জন্মগত শিশু হৃদরোগ বিষয়ে সেমিনার সেমিনারে বলা হয়, জন্মগত শিশু হৃদরোগ দ্রুত চিহ্নিত হলে সংশ্লিষ্ট শিশুদের হৃদরোগ সংক্রান্ত জটিলতা কম হবে এবং রোগীর আরোগ্য লাভের হার বৃদ্ধি পাবে। পাশাপাশি এ কারণে শিশু হৃদরোগীদের মৃত্যুহারও কমে যাবে।

বিএসএমএমইউ’র প্যাডিয়াটিক কার্ডিওলজি ইউনিটের উদ্যোগে আয়োজিত এ সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান। এতে সভাপতিত্ব করেন কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সজল কৃষ্ণ ব্যানার্জী। প্রধান বক্তা ছিলেন ভারতের শিশু হৃদরোগ বিশেষজ্ঞ ডা. অমিতাভ চট্টপাধ্যায়।

/জেএ/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি