‘হায়রে মানুষ, রঙিন ফানুস’

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৭ সেপ্টেম্বর ২০১৬, ২২:৫৩ আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৬, ২২:৫৬

সৈয়দ শামসুল  হক। ছবি- সাজ্জাদ

সৈয়দ শামসুল হকের লেখা একটি বিখ্যাত গান রয়েছে, হায়রে মানুষ রঙিন ফানুস, দম ফুরাইলে ঠুস। সুরকাল আলম খানের দেওয়া সুরে কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোরের গলায় ‘বড় ভালো লোক ছিল’ চলচ্চিত্রের এ গান এক সময়ে মানুষের মুখে মুখে ফিরেছে। গানের মরমী বার্তা মানুষকে ভাবিয়েছে, কাঁদিয়েছে। গানের লেখক সৈয়দ শামসুল হকও আজ সে কান্নার কারণ হয়েছেন। বুধবার বিকাল ৫টা ২৬ মিনিটে তিনি এ মর্ত্যলোক ত্যাগ করেন।   

গানের কথা:

হায়রে মানুষ, রঙ্গীন ফানুস

দম ফুরাইলেই ঠুস

তবুতো ভাই কারোরই নাই একটুখানি হুঁশ

হায়রে মানুষ, রঙ্গীন ফানুস

রঙ্গীন ফানুস, হায়রে মানুষ।

 

পূর্ণিমাতে ভাইসা গেছে নীল দরিয়া

সোনার পিনিশ বানাইছিলা যতন করিয়া

চেলচেলাইয়া চলে পিনিশ, ডুইবা গেলেই ভুস।

 

মাটির মানুষ থাকে সোনার মহল গড়িয়া

জ্বালাইয়াছে সোনার পিদিম তীর্থ হরিয়া

ঝলমলায়া জ্বলে পিদিম, নিইভ্যা গেলেই ফুস।

 

হায়রে মানুষ, রঙ্গীন ফানুস

দম ফুরাইলেই ঠুস

তবুতো ভাই কারোরই নাই একটুখানি হুঁশ

হায়রে মানুষ, রঙ্গীন ফানুস

রঙ্গীন ফানুস, হায়রে মানুষ।

 

গানটির ইউটিউব থেকে সংগৃহীত লিংক:

/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
চতুর্থ সারির দল ফ্লিটউডের কাছে পেনাল্টিতে হেরে আর্সেনালের বিদায়
চতুর্থ সারির দল ফ্লিটউডের কাছে পেনাল্টিতে হেরে আর্সেনালের বিদায়
ঘূর্ণিঝড় অর্ণব: চার সমুদ্রবন্দর ও নদীবন্দরগুলোতে সতর্ক সংকেত
ঘূর্ণিঝড় অর্ণব: চার সমুদ্রবন্দর ও নদীবন্দরগুলোতে সতর্ক সংকেত
টিভিতে আজকের খেলা (২৮ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৮ অক্টোবর, ২০২৬)
আশাশুনিতে খোলপেটুয়া নদীর বাঁধে ভাঙন, রাতভর মেরামতের চেষ্টা
আশাশুনিতে খোলপেটুয়া নদীর বাঁধে ভাঙন, রাতভর মেরামতের চেষ্টা
সর্বাধিক পঠিত
এ বছর শীতের তীব্রতা কেমন হবে
এ বছর শীতের তীব্রতা কেমন হবে
২১ লাখ ফলোয়ার, ভোট পেলেন মাত্র ৩৩টি
২১ লাখ ফলোয়ার, ভোট পেলেন মাত্র ৩৩টি
প্রথম স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্যালিকাকে বিয়ে, এরপর যা ঘটলো মাসুদের সঙ্গে
প্রথম স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্যালিকাকে বিয়ে, এরপর যা ঘটলো মাসুদের সঙ্গে
জেলেদের কাছ থেকে উদ্ধার ৯০ কেজি ইলিশ এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে উদ্ধার ৯০ কেজি ইলিশ এতিমখানায় বিতরণ
‘আপনাদের সম্মানি দিচ্ছি, ভিডিওগুলো ডিলিট করে দেন’
‘আপনাদের সম্মানি দিচ্ছি, ভিডিওগুলো ডিলিট করে দেন’