ব্লগার নাজিমউদ্দিন সামাদ খুনের ঘটনায় গ্রেফতার ১

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ অক্টোবর ২০১৬, ১০:২৩আপডেট : ১৭ অক্টোবর ২০১৬, ১৪:২৩

ব্লগার নাজিমউদ্দিন সামাদ খুনের ঘটনায় গ্রেফতার ১
ব্লগার নাজিমউদ্দিন  সামাদের খুনের সঙ্গে জড়িত রশিদুন্নবী নামে এক তরুণকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম ইউনিট ও ডিবি পুলিশ। রবিবার রাতে সায়েদাবাদ বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেফতার করা হয়।

ডিএমপির জনসংযোগ বিভাগের উপ-কমিশনার মাসুদুর রহমান জানান, রবিবার রাতে সায়েদাবাদ বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ অনেকদিন ধরেেই তাকে খুঁজছিল। ডিবি এবং কাউন্টার টেরোরিজম ইউনিটের যৌথ অভিযানে সে গ্রেফতার হয়।

ডিবি সূত্র জানায়, গ্রেফতার রশিদুন্নবী ভূইয়া ওরফে টিপু ওরফে রাসেল ওরফে রফিক ওরফে রায়হান আনসার আল ইসলামের সক্রিয় সদস্য। ২০১৫ সালে সে এ সংগঠনে যোগদান করে। ঢাকা অঞ্চলে সে সদস্য সংগ্রহের কাজ করছিল।

প্রসঙ্গত, এ বছরের ৭ এপ্রিল ব্লগার নাজিমউদ্দিন সামাদকে সূত্রাপুরে কুপিয়ে হত্যা করা হয়। তিনি সিলেটের গণজাগরণ মঞ্চের কর্মী ছিলেন এবং ব্লগেও লেখালিখি করতেন।

/এআরআর/বিটি/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘স্যার’ না বলে ‘ভাই’ ডাকায় ক্ষুব্ধ চিকিৎসক, চিকিৎসা না দেওয়ার অভিযোগ
‘স্যার’ না বলে ‘ভাই’ ডাকায় ক্ষুব্ধ চিকিৎসক, চিকিৎসা না দেওয়ার অভিযোগ
ইনকিলাব মঞ্চের নতুন কমিটি ঘোষণা
ইনকিলাব মঞ্চের নতুন কমিটি ঘোষণা
ব্যবসায়ীকে তুলে নিয়ে গরম রডের ছ্যাঁকা, শ্রমিক দল নেতা বললেন 'মিথ্যা-বানোয়াট'
ব্যবসায়ীকে তুলে নিয়ে গরম রডের ছ্যাঁকা, শ্রমিক দল নেতা বললেন 'মিথ্যা-বানোয়াট'
খুলনায় গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার, পৃথক হামলায় আরেকজন গুরুতর আহত
খুলনায় গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার, পৃথক হামলায় আরেকজন গুরুতর আহত
সর্বাধিক পঠিত
রাজধানীতে বাস-সিএনজির সংখ্যা অর্ধেক হয়ে গেলো কেন
রাজধানীতে বাস-সিএনজির সংখ্যা অর্ধেক হয়ে গেলো কেন
এক মিনিটেই মিলবে ৫ লাখ টাকা, চার দিনে ২ কোটি
এক মিনিটেই মিলবে ৫ লাখ টাকা, চার দিনে ২ কোটি
বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো
বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো
এসএসসি ও সমমানের ফল প্রকাশের তারিখ ঘোষণা
এসএসসি ও সমমানের ফল প্রকাশের তারিখ ঘোষণা
বাড়িওয়ালা-ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ করছে ডিএমপি
বাড়িওয়ালা-ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ করছে ডিএমপি