‘দেশে ৩ মাসে ধর্ষিত হয়েছে ১৪৫ শিশু’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ এপ্রিল ২০১৭, ২০:৩৮আপডেট : ১০ এপ্রিল ২০১৭, ২০:৩৮

শিশুদের জন্য ফাউন্ডেশন আয়োজিত প্রতিবাদী মানববন্ধন সারাদেশে গত তিন মাসে ১৪৫ শিশু ধর্ষিত হয়েছে। গত বছরের চেয়ে এই সংখ্যা ৫১ শতাংশ বেশি বলে জানিয়েছে শিশুদের জন্য ফাউন্ডেশন। পাশাপাশি গণধর্ষণের ঘটনা বেড়েছে প্রায় তিন গুণ। সোমবার (১০ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে এসব তথ্য জানায় সংগঠনটি।

শিশু হত্যা ও ধর্ষণ, শিশু নির্যাতন এবং ছিন্নমূল শিশুদের পুনর্বাসনের দাবিতে মুখে কালো কাপড় বেঁধে অনুষ্ঠিত হয় এই প্রতিবাদী মানববন্ধন। এখানে শিশুদের জন্য ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মুঈদ হাসান তড়িৎ বলেন, ‘বর্তমান সরকার শিশুদের ক্ষেত্রে অত্যন্ত আন্তরিক। শিশুবান্ধব পরিবেশ তৈরি এবং শিশু হত্যা, ধর্ষণ ও নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের কাছে দাবি জানাই আমরা।’

শিশুদের নিরাপত্তা নিশ্চিতকরণ, শিশু বিষয়ক মামলার দ্রুত নিষ্পত্তিকরণ এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি, ছিন্নমূল শিশুদের পুনর্বাসনসহ শিশুদের নানাবিধ দাবি তুলে ধরা হয় মানববন্ধনে।

এ আয়োজনে অংশগ্রহণ করে বিভিন্ন শিশু সংগঠনের প্রতিনিধি, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, নিউ মডেল বহুমুখী উচ্চ বিদ্যালয়, উদয়ন স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা।

/আরএআর/জেএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ডের রক্ষণে বড় ধাক্কা
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ডের রক্ষণে বড় ধাক্কা
আজও দেশের অধিকাংশ এলাকায় হতে পারে বৃষ্টি
আজও দেশের অধিকাংশ এলাকায় হতে পারে বৃষ্টি
পার্বত্য চট্টগ্রামে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে সেনাবাহিনী
পার্বত্য চট্টগ্রামে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে সেনাবাহিনী
জুলাই স্মৃতি জাদুঘর পরিচালনায় নতুন কমিটি
জুলাই স্মৃতি জাদুঘর পরিচালনায় নতুন কমিটি
সর্বাধিক পঠিত
বিমানের ওভারটাইম: কেউ ঘুমান রেস্ট রুমে, কেউ মসজিদে, মাসে গচ্চা দেড় কোটি
বিমানের ওভারটাইম: কেউ ঘুমান রেস্ট রুমে, কেউ মসজিদে, মাসে গচ্চা দেড় কোটি
খামেনির জানাজায় লাখো মানুষের ঢল, তবে আড়ালে অন্য চিত্র
খামেনির জানাজায় লাখো মানুষের ঢল, তবে আড়ালে অন্য চিত্র
যে কারণে হত্যার শিকার আলোচিত সেই শিশু, খুনি থাকতো পাশের ঘরে
একমাত্র আসামির মৃত্যুদণ্ডযে কারণে হত্যার শিকার আলোচিত সেই শিশু, খুনি থাকতো পাশের ঘরে
সরোয়ার আলমগীরই হলেন চট্টগ্রাম-২ আসনের এমপি
সরোয়ার আলমগীরই হলেন চট্টগ্রাম-২ আসনের এমপি
সাত লাখের কথা বলে দুই লাখ গাছ লাগানো হয়েছে, প্রধানমন্ত্রী বললেন ‘দুঃখজনক’ 
সাত লাখের কথা বলে দুই লাখ গাছ লাগানো হয়েছে, প্রধানমন্ত্রী বললেন ‘দুঃখজনক’