কুরআন-হাদিসের অপব্যাখ্যা ঠেকাতে র‌্যাবের বই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ এপ্রিল ২০১৭, ২১:২০আপডেট : ১১ এপ্রিল ২০১৭, ২১:২০

কুরআন ও হাদিসের অপব্যাখ্যা ঠেকাতে জঙ্গিবাদ বিরোধী বই প্রকাশ করেছে র‌্যাব। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে ‘কতিপয় বিষয়ে জঙ্গিবাদীদের অপব্যাখ্যা এবং পবিত্র কুরআনের সংশ্লিষ্ট আয়াত ও হাদিসের সঠিক ব্যাখ্যা’ শীর্ষক বইটি প্রকাশ করা হয়।

র‌্যাবের বই ও প্রকাশনা অনুষ্ঠান বই প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদের সভাপতিত্বে স্বরাষ্ট্র সচিব ড. কামাল উদ্দিন আহমেদ, আইজিপি এ কে এম শহীদুল হকসহ অন্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বই প্রকাশ অনুষ্ঠান থেকে জানানো হয়, কুরআনের আয়াত ও হাদিসের অপব্যাখা দিয়ে জঙ্গিরা এদেশের যুবসমাজের একটি অংশকে রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ডে উৎসাহিত করছে। তাদের এসব অপব্যাখ্যার সঠিক ব্যাখ্যাসহ জঙ্গিবাদবিরোধী এই বইটি প্রকাশ করেছে র‌্যাব। জঙ্গিদের অপব্যাখ্যার বিপরীতে দেশের জ্ঞানী আলেমদের মতামতের ভিত্তিতে সঠিক ব্যাখ্যাসহ বইটি প্রকাশ করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘র‌্যাব তার দায়িত্ব পালন করেছে। পথভ্রষ্টদের ফিরিয়ে আনতে এই বইটি যথার্থই কাজ করবে। জঙ্গিবাদ মোকাবেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষকেও এগিয়ে আসতে হবে। তাদের সচেতন হতে হবে।’

জঙ্গিদের ডিরেডিক্যালাইজ করার প্রক্রিয়ায় এখনও সফলতা আসেনি বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিজের আইজি এ কে এম শহীদুল হক। তিনি বলেন, ‘জঙ্গিবাদ প্রতিরোধে আমাদের সাফল্য অনেক। তবে ডিরেডিক্যালাইজ ও কাউন্টার নেরেটিভ জায়গায় আমরা এখন পারিনি। তবে এই বইটি অনেক সহায়ক হবে।’

সভাপতির বক্তব্যে র‌্যাবের ডিজি বেনজির আহমেদ বলেন, ‘র‌্যাবের বিভিন্ন অভিযানে জঙ্গিদের কাছ থেকে হাতে লেখা ডায়েরি, বই উদ্ধার করা হয়েছে। যেখানে প্রায় একই ধরনের হাদিস রয়েছে। যেগুলো ব্যবহার করে তারা জনগণকে কনভার্ট করছে। কিন্তু এই হাদিস ও আয়াতগুলো অপব্যাখ্যা করে জঙ্গিরা তাদের কাজ চালিয়ে যাচ্ছে। আয়াত ও হাদিসের স্পষ্ট এবং সঠিক ব্যাখ্যা এই বইটিতে রয়েছে। যা যে কেউ সহজে বুঝতে পারবে।’

বই প্রকাশ অনুষ্ঠানে শোলাকিয়ার ইমাম ফরীদ উদ্দীন মাসঊদ, ইসলামী ফাউন্ডেশনের ডিজি সামীম মো. আফজাল, সংসদ সদস্য আবু রেজা মোহাম্মদ নিজামুদ্দিন নদভী, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি টিপু মুন্সিসহ র‌্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/আরজে/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
আল মাহমুদের প্রাচ্য নন্দনতত্ত্ব
আল মাহমুদের প্রাচ্য নন্দনতত্ত্ব
‘আর্জেন্টিনাকে চিন্তায় ফেলতে পারে, এমন প্রতিপক্ষ নেই’
‘আর্জেন্টিনাকে চিন্তায় ফেলতে পারে, এমন প্রতিপক্ষ নেই’
কিশোরীর লাশ উদ্ধারের ঘটনায় মা আটক, বাবাকে খুঁজছে পুলিশ
কিশোরীর লাশ উদ্ধারের ঘটনায় মা আটক, বাবাকে খুঁজছে পুলিশ
হরমোন কী শুধু নারীদের বিষয়
হরমোন কী শুধু নারীদের বিষয়
সর্বাধিক পঠিত
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
সরকারি শিশু পরিবারে কীভাবে অন্তঃসত্ত্বা হলো কিশোরী, বরখাস্ত ৫ কর্মকর্তা
সরকারি শিশু পরিবারে কীভাবে অন্তঃসত্ত্বা হলো কিশোরী, বরখাস্ত ৫ কর্মকর্তা
এখনও অন্ধকারে জাপান গার্ডেন সিটির ৯ ভবন
এখনও অন্ধকারে জাপান গার্ডেন সিটির ৯ ভবন
ফোন চার্জ দেওয়ার ১০ ভুল অভ্যাস, যা কমিয়ে দেয় ব্যাটারির আয়ু
ফোন চার্জ দেওয়ার ১০ ভুল অভ্যাস, যা কমিয়ে দেয় ব্যাটারির আয়ু
ইরানে হামলা এড়ালো যুক্তরাষ্ট্র
ইরানে হামলা এড়ালো যুক্তরাষ্ট্র