শান্তিনগর থেকে মাওয়া রোড পর্যন্ত হবে ফ্লাইওভার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুন ২০১৭, ০০:০৩আপডেট : ০২ জুন ২০১৭, ০২:০০

বাজেট উপস্থাপন করছেন অর্থমন্ত্রী

রাজধানীর শান্তিনগর থেকে ঢাকা-মাওয়া রোড পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার দীর্ঘ ফ্লাইওভার নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। যানজট নিরসনে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বৃহস্পতিবার (১ জুন) জাতীয় সংসদে ২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বক্তৃতায় এ তথ্য জানান অর্থমন্ত্রী। এটি আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের দ্বিতীয় মেয়াদের চতুর্থ বাজেট। এদিন বেলা দেড়টা থেকে বাজেট পেশ শুরু করেন অর্থমন্ত্রী।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জানান, চট্টগ্রাম মহানগরীর যানজট নিরসনে লালখান বাজার হতে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর পর্যন্ত প্রায় ১৬ কিলোমিটার এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের উদ্যোগ আমরা গ্রহণ করেছি। যানজট নিরসনে এবং দুর্ঘটনা রোধে গাড়িচালকদের উন্নত ও প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের বিকল্প নেই। এ লক্ষ্যে প্রতিটি বিভাগীয় শহরে নতুন ড্রাইভার টেস্টিং এবং ট্রেনিং সেন্টার প্রতিষ্ঠান পরিকল্পনা নিয়েছি।

/সিএ/এমএ/টিএন/আপ- এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি