তাভেল্লা সিজার হত্যা মামলা চলবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জুলাই ২০১৭, ১৫:০৯আপডেট : ০৪ জুলাই ২০১৭, ১৫:১১

তাভেল্লা সিজার হত্যাকাণ্ড ইতালীয় নাগরিক তাভেল্লা সিজার হত্যা মামলায় অভিযোগ গঠনের বিরুদ্ধে মামলার অন্যতম আসামি বিএনপি নেতা আবদুল কাইয়ুমের ভাই এম এ মতিনের আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এর ফলে বিচারিক আদালতে তার বিরুদ্ধে মামলাটি চলতে আর কোনও বাধা রইলো না বলে জানিয়েছেন আইনজীবীরা।
মঙ্গলবার (৪ জুলাই) বিচারপতি মোহাম্মদ শওকত হোসেন ও বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। বিচারিক আদালতে চলমান মামলার কার্যক্রম স্থগিত চেয়ে তিনি এই আবেদন করেছিলেন।
আদালতে আসামি মতিনের পক্ষে শুনানি করেন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন ও ব্যারিস্টার এম মাহবুব উদ্দিন খোকন। অন্যদিকে, রাষ্ট্রপক্ষে শুনানি করেন সহকারী অ্যাটর্নি জেনারেল গাজী মামুনুর রশীদ।
২০১৫ সালের ২৮ সেপ্টেম্বর ঢাকার গুলশানে খুন হন ইতালীয় নাগরিক তাভেল্লা সিজার। ওই ঘটনায় দায়ের করা মামলায় গত বছরের ২২ জুন অভিযোগপত্র দাখিল করা হয়। এরপর ২০১৬ সালের ২৫ অক্টোবর কাইয়ুম, মতিনসহ সাত জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। এ আদেশের বিরুদ্ধে মামলার অন্যতম আসামী এম এ মতিন হাইকোর্টে রিভিশন আবেদন করেন। আবেদনটি মঙ্গলবার শুনানি শেষে আদালত তা খারিজ করে দেন।

আরও পড়ুন-

দুই হাত হারানো সিয়ামকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে নির্দেশ আদালতের

/এমটি/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী