বনানীতে ধর্ষণ মামলার আসামি ইভানকে খুঁজছে পুলিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জুলাই ২০১৭, ১৫:৫০আপডেট : ০৬ জুলাই ২০১৭, ১৬:৩০

ধর্ষণ মামলার আসামি বাহাউদ্দিন ইভান জন্মদিনের দাওয়াত দিয়ে তরুণীকে বাসায় এনে ধর্ষণের অভিযোগে রাজধানীর বনানী থানায় দায়ের করা ধর্ষণ মামলার আসামি বাহাউদ্দীন ইভানকে খুঁজছেন পুলিশ, র‌্যাবসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা। ইতোমধ্যে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েছেন তারা। পুলিশের দায়িত্বশীল কর্মকর্তারা বাংলা ট্রিবিউনকে এ সব তথ্য জানিয়েছেন।

মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার উপপরিদর্শক (এসআই) সুলতানা আক্তার বাংলা ট্রিবিউনকে জানান,  পুলিশ ইতোমধ্যেই আসামি ইভানের বাসায় অভিযান চালিয়েছে। তবে তাকে সেখানে পাওয়া যায়নি। তাকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

এদিকে  বৃহস্পতিবার (৬ জুলাই) বেলা ১১টা থেকে দেড়টা পর্যন্ত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মামলার বাদী তরুণীর  ফরেনসিক পরীক্ষা সম্পন্ন হয়েছে। পাঁচ সদস্যের মেডিক্যাল বোর্ডের প্রধান ঢাকা মেডিক্যাল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান ডা. সোহেল মাহামুদ বলেন, ‘ ধর্ষণের শিকার হওয়ার পর ওই তরুণী শর্ট টাইমের মধ্যে আমাদের কাছে এসেছেন।  যেহেতু  ৪৮ ঘণ্টা এখনও পার হয়নি, তাই এরমধ্যে কোনও কিছু ঘটে থাকলে আমরা পজিটিভ রিপোর্ট পাবো।’
প্রসঙ্গত,  রাজধানীর বনানীতে ফের জন্মদিনের দাওয়াত দিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (৪ জুলাই) রাতে বনানীর ২ নম্বর সড়কের একটি বাসায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় বাহাউদ্দিন ইভান নামে এক ব্যক্তির বিরুদ্ধে বনানী থানায় মামলা দায়ের করেন ওই তরুণী। ইভান শিল্পপতি বোরহান উদ্দিনের ছেলে। তিনি বিবাহিত। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

এর আগেও জন্মদিনের দাওয়াতে যোগ দিতে গিয়ে বনানীর রেইনট্রি হোটেলে দুই তরুণী ধর্ষণের শিকার হন। এ ঘটনায় আপন জুয়েলার্সের মালিকের ছেলে সাফাত আহমেদসহ পাঁচ জনের বিরুদ্ধে গত ৬ মে বনানী থানায় মামলা দায়ের করেন ওই দুই তরুণী।  

/এসএমএন/ এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী