শাহবাগে শিক্ষার্থীদের আন্দোলন: ১২০০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা পুলিশের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জুলাই ২০১৭, ১৬:৪২আপডেট : ২১ জুলাই ২০১৭, ১৭:০৩

 

পুলিশের কাদানে গ্যাসে আহত শিক্ষার্থী সিদ্দিকুর রহমান রাজধানীর শাহবাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৭ সরকারি কলেজের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায়  মামলা দায়ের করা হয়েছে। পুলিশের কাজে বাধা দেওয়া ও হত্যাচেষ্টার অভিযোগে শাহবাগ থানায় ১ হাজার ২০০ জনকে আসামি করে এই মামলা দায়ের করা হয়।  বৃহস্পতিবার রাতে শাহবাগ থানার এসআই মাজহারুল ইসলাম বাদী হয়ে এ মামলা দায়ের করেছেন। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের বাধা

এর আগে পরীক্ষার রুটিন ও তারিখ ঘোষণাসহ কয়েকটি দাবিতে বৃহস্পতিবার (২০ জুলাই) সকাল ১০টার দিকে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনের রাস্তায় অবস্থান নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৭ সরকারি কলেজের শিক্ষার্থীরা। কলেজগুলো হলো ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, কবি নজরুল ইসলাম কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও মিরপুর বাংলা কলেজ। বেলা সাড়ে ১১টার দিকে শাহবাগ ছেড়ে যেতে বলে পুলিশ। এরপর শিক্ষার্থীরা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ফুটওভার ব্রিজের পাশের অংশে অবস্থান নেন। এ সময় তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে ও কাদানে গ্যাস ছোড়ে। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। তাদের মধ্যে দুই জনের অবস্থা গুরুতর। একজন ঢাকা মেডিক্যালে ও অন্যজন আগারগাঁও জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 আরও পড়ুন: ‘শাহবাগে ছাত্র-পুলিশ সংঘর্ষে আহত সিদ্দিকুরের চোখ ফেটে গেছে'

/আরজে/ এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি