মাদ্রাসা ছাত্র কাওসারের ময়নাতদন্ত সম্পন্ন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ আগস্ট ২০১৭, ১৯:২৫আপডেট : ০৭ আগস্ট ২০১৭, ২০:৩৭

মাদ্রাসা ছাত্র কাওসার রাজধানীর পল্লবীর মাদ্রাসা ছাত্র কাওসারের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। সুরতহাল প্রতিবেদনে তার শরীরে আঘাতের চিহ্ন থাকায় তাকে মৃত্যুর আগে বলাৎকার করা হয়েছিল কিনা তা জানতে শরীর থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। ওই শিশুর মরদেহের ময়নাতদন্তের দায়িত্বে থাকা ঢাকা মেডিক্যাল কলেজের (ঢামেক) চিকিৎসক প্রভাষক ডা. সোহেল কবির বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, পরীক্ষা-নিরীক্ষার পরই জানা যাবে কিভাবে কাওসারের মৃত্যু হয়েছে।
সোমবার (৭ আগস্ট) সকাল সাড়ে ৯টায় মারকাজুল তারতীলীল হাফিজিয়া কোরআন মাদ্রাসার তৃতীয় তলার পরিচালক হাফেজ মাওলানা জোনাইদ বীন ইসাহাকের রুম থেকে হাফিজুর রহমান কাওসারের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটি ময়নাতদন্তের জন্য বিকালে ঢামেক পাঠানো হয়।
কাওসারের মাথায় আঘাতের চিহ্ন ময়নাতদন্তকারী চিকিৎসক ডা. সোহেল কবির বলেন, ‘হাফিজুরের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তার শরীর থেকে নেকটিসু, ভিসারা সংগ্রহ করা হয়েছে। মৃত্যুর আগে তাকে বলাৎকার করা হয়েছে কিনা, তা পরীক্ষা করতে রেকটাম থেকে নমুনা সংগ্রহ করে সংরক্ষণ ও পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এসব প্রতিবেদন পেলে তার মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।’
নিহত কাওসারের পরিবার সূত্রে জানা গেছে, ২২ দিন আগে মিরপুর ১২নং সেকশনে অবস্থিত ওই মাদ্রাসায় ভর্তি করা হয় কাওসারকে। তার বাবা দুলাল মিয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কাল (রবিবার) কাওসারের মা ওকে দেখতে গিয়েছিল খাবার নিয়ে। কিন্তু কাওসারকে দেখা করতে দেওয়া হয়নি। কেউ দেখা করতে গেলেই কাওসার তার সঙ্গে চলে আসার জন্য কান্নাকাটি করে বলে মাদ্রাসার হুজুর জানিয়েছিলেন ওর মাকে। তাই সে আর কাওসারের সঙ্গে দেখা করার জন্য জোরাজুরি করেনি।’ কাওসারের মা চলে আসার পর শিক্ষকদের নির্যাতনে তার মৃত্যু হয় বলে অভিযোগ করেন দুলাল মিয়া।
/এআইবি/এআরআর/টিআর/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি