জঙ্গি সাইফুল বোমার আঘাতেই নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ আগস্ট ২০১৭, ১৭:৪৮আপডেট : ১৬ আগস্ট ২০১৭, ১৯:১৪

জঙ্গি সাইফুল ইসলাম রাজধানীর পান্থপথে আত্মঘাতী জঙ্গি সাইফুল ইসলাম নিহত হয়েছে বোমার আঘাতেই। ময়নাতদন্ত প্রতিবেদনে বলা হয়েছে একথা। এ তথ্য জানিয়েছেন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদ। বুধবার (১৬ আগস্ট) পৌনে ৫টায় শুরু হয়ে ময়নাতদন্ত সম্পন্ন হয় বিকাল ৫টা ১৬ মিনিটে।
ডা. সোহেল মাহমুদ সাংবাদিকদের জানান, নিহত জঙ্গির সারা শরীর পুড়ে গেছে। শরীরের বিভিন্ন জায়গায় স্প্লিন্টারের ক্ষত রয়েছে। তার ডান চোখে স্প্লিন্টার ঢুকে মস্তিষ্ক ভেদ করে মাথার ডান পাশ দিয়ে বেরিয়ে গেছে। এটাকেই মৃত্যুর জন্য মূল ডেমারেজ বলা হয়েছে ময়নাতদন্তে।
এক প্রশ্নের উত্তরে ঢামেক হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান বলেন, ‘সাইফুলের শরীরে গুলির কোনও আঘাত শনাক্ত করা যায়নি। তবে তার শরীর কেটে ভেতর থেকেও স্প্লিন্টার বের করেছি এবং একটি প্লাস্টিকের ডিভাইস পেয়েছি।’
এর আগে আত্মঘাতী বেশ কয়েকজন জঙ্গির ময়নাতদন্ত করার অভিজ্ঞতা থেকে জানতে চাইলে এই চিকিৎসক বলেছেন, ‘বেশিরভাগ আত্মঘাতী জঙ্গি একইরকম।’

এদিকে জঙ্গি সাইফুলের ভিসেরা, রক্ত ও ইউরিন সংগ্রহ করা হয়েছে। এগুলো পরীক্ষাগারে পাঠানো হবে। আত্মঘাতী হওয়ার আগে সে কোনও মাদকসেবন করেছিল কিনা তা ওই প্রতিবেদনে উঠে আসবে বলে জানান ডা. সোহেল মাহমুদ।

পান্থপথের হোটেল ওলিও ইন্টারন্যাশনালের পুরনো ভবনে মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে আত্মঘাতী হয় জঙ্গি সাইফুল ইসলাম ২১)। কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের ‘অপারেশন আগস্ট বাইট’ চলাকালে বোমা বিস্ফোরণ ঘটিয়ে মারা যায় সে। জাতীয় শোক দিবসে ৩২ নম্বরে আসা মিছিলে তার আত্মঘাতী হামলার পরিকল্পনা ছিল বলে জানান পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।

/জেএ/জেএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ভারতের ‘ডিমের রাজধানী’ কোন শহর
ভারতের ‘ডিমের রাজধানী’ কোন শহর
অতিরিক্ত স্মার্টফোন ব্যবহারে চক্ষুস্বাস্থ্যে স্মার্টফোন ভিশন সিনড্রোমের প্রভাব
অতিরিক্ত স্মার্টফোন ব্যবহারে চক্ষুস্বাস্থ্যে স্মার্টফোন ভিশন সিনড্রোমের প্রভাব
আন্তর্জাতিক বেস্টসেলার জাপানি উপন্যাস 'উই'ল প্রেসক্রাইব ইউ আ ক্যাট'
আন্তর্জাতিক বেস্টসেলার জাপানি উপন্যাস 'উই'ল প্রেসক্রাইব ইউ আ ক্যাট'
দুই মানুষের মুখে টিকে আছে যে ভাষা
দুই মানুষের মুখে টিকে আছে যে ভাষা
সর্বাধিক পঠিত
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
বুথ পাহারা দেওয়া সেই এইচএসসি পরীক্ষার্থী ইকনের পাশে জেলা প্রশাসন  
বুথ পাহারা দেওয়া সেই এইচএসসি পরীক্ষার্থী ইকনের পাশে জেলা প্রশাসন  
মানবিক হিসেবে আলোচিত অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মারা গেছেন
মানবিক হিসেবে আলোচিত অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মারা গেছেন
আ. লীগকে নিষ্কৃতি দিতে ট্রাইব্যুনালে পালকপুত্রকে বসানো হয়েছে: পাটওয়ারী 
আ. লীগকে নিষ্কৃতি দিতে ট্রাইব্যুনালে পালকপুত্রকে বসানো হয়েছে: পাটওয়ারী 
একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ
একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ