প্রতিবন্ধী ছেলেকে ডাক্তার দেখিয়ে রাস্তায় নামতেই বাসচাপায় এক মায়ের মৃত্যু হয়েছে। নিহতের নাম আফসানা (৩০)। রবিবার (২৭ আগস্ট) দুপুরে শাহবাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ময়নাতদন্তের জন্য মৃতদেহ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) মর্গে পাঠিয়েছে।
পুলিশের এসআই রবিউল ইসলাম জানান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের জরুরি বিভাগে প্রতিবন্ধী ছেলে তারেককে (১০) ডাক্তার দেখান আফসানা। এরপর বাসায় ফেরার জন্য ছেলেকে নিয়ে জরুরি বিভাগের সামনের রাস্তায় বাসের জন্য অপেক্ষা করছিলেন তিনি। এসময় বেলা ১টার দিকে হঠাৎ একটি বাস এসে চাপা দেয় আফসানাকে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পুলিশ জানিয়েছে, আফসানা মোহাম্মদপুরের কৃষি মার্কেট বিহারি ক্যাম্পে থাকেন। তার স্বামীর নাম মো. চান মিয়া। তাদের দুই সন্তান রয়েছে।








