ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে সহযোগিতা করবে আইন মন্ত্রণালয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ অক্টোবর ২০১৭, ১৫:৩৭আপডেট : ০৫ অক্টোবর ২০১৭, ২০:৪৭

আইনমন্ত্রী আনিসুল হক (ফাইল ছবি)

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আব্দুল ওয়াহহাব মিয়াকে সব ধরনের সহযোগিতা করবে আইন মন্ত্রণালয় বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির সঙ্গে তার কক্ষে সাক্ষাৎ শেষে বেরিয়ে আইনমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) সুপ্রিম কোর্টে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আবদুল ওয়াহহাব মিঞাসহ আপিল বিভাগের অন্যান্য বিচারপতির সঙ্গে বৈঠক করেন আইনমন্ত্রী।

আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আব্দুল ওয়াহহাব মিঞা দায়িত্বভার গ্রহণ করেছেন। তার সঙ্গে আমার মতবিনিময় করা দিস ইজ পার্ট অব রিচ্যুয়াল। সেই কারণে আমি ওনার সঙ্গে দেখা করেছি। উনি (ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি) যে দায়িত্ব পালন করবেন সেই দায়িত্ব পালনে আমার সম্পূর্ণ সহযোগিতার কথা বলেছি।

মন্ত্রী বলেন, ‘আমি এর আগে দু’জন প্রধান বিচারপতি তাদের দায়িত্বভার গ্রহণ করার পর তাদের সঙ্গে দেখা করেছিলাম। তখনও আমি তাদের বলেছিলাম, আইন মন্ত্রণালয় হচ্ছে বিচার বিভাগ-নির্বাহী বিভাগের সেতুবন্ধন। সে কথাই আমি আবারও বলেছি। আমাদের সহযোগিতার কোনও কমতি থাকবে না, সে কথাও আমি বলেছি।’

মতবিনিময়কালে আপিল বিভাগের অন্য চার জন বিচারপতিও সৌজন্য সাক্ষাতে অংশ নেন বলে জানান আইনমন্ত্রী।

বিচারপতি আবদুল ওয়াহহাব মিঞা এর আগে ২৬ বারের মতো ভারপ্রাপ্ত বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন তখন  সৌজন্য সাক্ষাৎ করতে আসেননি কেন, এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘আমার জানা মতে, এর আগে কখনও কিন্তু উনি (আব্দুল ওয়াহহাব মিঞা) অস্থায়ী বিচারপতি হিসেবে কার্যভার গ্রহণ করেননি। ’

প্রধান বিচারপতির শারীরিক অবস্থার বিষয়ে জানতে চাইলে অ্যাডভোকেট আনিসুল হক বলেন, ‘আজকে আমি ওনার ডাক্তারের সঙ্গে কথা বলিনি।’ তাকে দেখতে যাবেন কিনা জানতে চাইলে আইন মন্ত্রী বলেন, ‘নিশ্চয়ই তাকে দেখতে যাবো। তবে ডাক্তারের সঙ্গে কথা বলে তারপরে যাবো। আমি দেখবো।’

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা অস্ট্রেলিয়ার ভিসার জন্য নাকি আবেদন করেছেন, এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘আমি জানি না। আমার সঙ্গে কথা বলে তো করেননি।’

দুপুর একটা ৫৩ মিনিটে প্রধান বিচারপতির কার্যালয়ে আসেন আইনমন্ত্রী। পরে বিকাল তিনটা পনের মিনিট পর্যন্ত  বৈঠক করেন তিনি।

উল্লেখ্য, গত ২ অক্টোবর এক মাসের ছুটি চেয়ে রাষ্ট্রপতির কাছে চিঠি পাঠান প্রধান বিচারপতি এস কে সিনহা। ওই রাতেই আপিল ডিভিশনের বিচারপতিদের জ্যেষ্ঠতার ভিত্তিতে ওয়াহহাব মিঞাকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি করে গেজেট প্রকাশ করে আইনমন্ত্রণালয়।

 

 

/এজেডকে/টিএন/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী