বিমানবন্দরে গুলিসহ ব্যবসায়ী গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ অক্টোবর ২০১৭, ১৬:৩৩আপডেট : ১৮ অক্টোবর ২০১৭, ১৬:৩৫

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর

হযরত শাহজালাল বিমানবন্দরে গুলিসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তার নাম আবুল হোসেন মিয়া (৫৬)।  মঙ্গলবার রাত ১২টায় বিজি ৭০১ ফ্লাইটে কাঠমান্ডু যাওয়ার উদ্দেশে বিমানবন্দরের ৩ নম্বর বোর্ডিং ব্রিজ এলাকা পার হওয়ার সময় নিরাপত্তা তল্লাশিকালে ব্যাগের ভেতর ৬ রাউন্ড গুলি পাওয়ায় তাকে আটক করা হয়েছে। পরে তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

বিমানবন্দর থানার এসআই আবু সাঈদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আটক করা ওই যাত্রীর পাসপোর্ট নম্বর বিপি ০৩৬৪৭৫৬। পিতার নাম আব্দুস সামাদ। তিনি পেশায় ব্যবসায়ী এবং বাসা শান্তিনগরের গুলবাগে।

এসআই সাঈদ আরও জানান, আটকের পর আবুল হোসেন মিয়ার বিরুদ্ধে বিমানবন্দর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে তাকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে বুধবার সকালে আদালতে পাঠানো হয়েছে।

তবে আটক ব্যক্তি দাবি করেছেন, তার লাইসেন্স করা পিস্তল রয়েছে। এসব গুলি ওই পিস্তলের এবং এগুলো কেনার রশিদ তার কাছে আছে। তবে তিনি তা তাৎক্ষণিকভাবে কর্তৃপক্ষকে দেখাতে পারেননি। এজন্য তার কাগজপত্র আছে কিনা তা অনুসন্ধান করে দেখা হচ্ছে।

প্রসঙ্গত: বিমানবন্দর এলাকায় আইন-শৃঙ্খলাবাহিনী ছাড়া অন্য কারও অস্ত্র ও গুলিসহ প্রবেশ নিষেধ।

/এনএল/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক ক্লিকেই মিলবে জেলা প্রশাসনের সেবা 
এক ক্লিকেই মিলবে জেলা প্রশাসনের সেবা 
দ্বিতীয় বিয়ের পাত্রী দেখতে গিয়ে অপহরণের শিকার পাত্র
দ্বিতীয় বিয়ের পাত্রী দেখতে গিয়ে অপহরণের শিকার পাত্র
দুই বিভাগে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস, ভূমিধসের শঙ্কা 
দুই বিভাগে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস, ভূমিধসের শঙ্কা 
ছাগলকাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে চার্জগঠন বিষয়ে আদেশ ৩ আগস্ট  
ছাগলকাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে চার্জগঠন বিষয়ে আদেশ ৩ আগস্ট  
সর্বাধিক পঠিত
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার
মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল