লঘুচাপের কারণেই বৃষ্টিপাত, তবে অস্বাভাবিক নয়: আবহাওয়াবিদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ অক্টোবর ২০১৭, ১১:২৬আপডেট : ১৯ অক্টোবর ২০১৭, ১৩:৫৬

আবহাওয়া অধিদফতর ভবন লঘুচাপের কারণে অক্টোবর মাসে বৃষ্টিপাত হচ্ছে, তবে এটা অস্বাভাবিক নয় বলে জানিয়েছেন আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ আব্দুল মান্নান। তিনি বলেন, ‘বাংলাদেশে এর আগেও এই সময় বৃষ্টি হওয়ার রেকর্ড আছে। এমনও হয়েছে যে কখনও কখনও অক্টোবর ও নভেম্বর মাসে দেড়শ থেকে দুইশ মিলিমিটার বৃষ্টিপাতও হয়েছে।’

বৃহস্পতিবার যোগাযোগ করা হলে তিনি বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।

এসময় বৃষ্টির কারণ জানতে চাইলে আব্দুল মান্নান বলেন, ‘যে বছর লঘুচাপ বেশি হয় সে বছর নভেম্বর ও ডিসেম্বর মাসেও বৃষ্টি হওয়ার আশঙ্কা থাকে। এবছর অনেক লঘু চাপ ছিল তাই এই অসময়েও বৃষ্টিপাত হচ্ছে।’

এদিকে আবহাওয়া অধিদফতরের ওয়েবসাইটে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে,  মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করেছে। এর একটি বর্ধিতাংশ উত্তর-বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এটি আরও ঘণীভূত হতে পারে।

পূর্বাভাসে আরও জানানো হয়েছ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগের অনেক জায়গায়, সিলেট ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও ময়মনসিংহ বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টিও হতে পারে ।

আরও পড়ুন:
ভাঙা-গড়ায় নড়বড়ে ভাসানচর (ভিডিও)

/সিএ/এসএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী