চাকা খুলে যাওয়ায় বাংলাদেশ বিমানের জরুরি অবতরণ (ভিডিও)

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ অক্টোবর ২০১৭, ১১:২০আপডেট : ২৫ অক্টোবর ২০১৭, ২৩:১৩

চাকা খুলে যাওয়ায় বাংলাদেশ বিমানের জরুরি অবতরণ চাকা খুলে যাওয়ায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে জরুরি অবতরণ করেছে। ৬৬ জন যাত্রী নিয়ে সৈয়দপুর বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসার সময় রানওয়েতে উড়োজাহাজটির পেছনের চাকা খুলে যায়।
১০টা ৪৫ মিনিটে উড়োজাহাজটি ঢাকায় জরুরি অবতরণের তথ্য নিশ্চিত করেছেন বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ। এতে পাইলটসহ ৭১ জন লোক ছিল।
জানা গেছে, সকাল ৯ টা ৩০ মিনিটে বাংলাদেশ বিমানের ড্যাশ ৮ উড়োজাহাজে ৬৬ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে। এরমধ্যে উড়োজাহাজের একটি চাকা খুলে পড়ে যায়। এ কারণে ঢাকায় জরুরি অবতরণ করে উড়োজাহাজটি। বিমানবন্দর কর্তৃপক্ষ জরুরি অবতরণের সব প্রস্তুতি সম্পন্ন করার পর নিরাপদে বিমানটি অবতরণ করে।
শাকিল মেরাজ জানান, উড়োজাহাজটি নিরাপদে অবতরণ করেছে। কী কারণে এ ঘটনা ঘটেছে তা অনুসন্ধান শেষে বিস্তারিত জানা যাবে। এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।
* বিমানের চাকা খুলে পড়ার ঘটনা নিয়ে ভিডিও:

আরও পড়ুন:

নিরাপত্তা ঝুঁকিতে বিমানবন্দরের অ্যাপ্রোন এলাকা

/সিএ/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এবার জামায়াত নিয়ে বিস্ফোরক মন্তব্য আম্মারের, বললেন ‘একচুয়াল পারফর্ম করতেছে’
এবার জামায়াত নিয়ে বিস্ফোরক মন্তব্য আম্মারের, বললেন ‘একচুয়াল পারফর্ম করতেছে’
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের নেপথ্যে ছিলেন যাদু মিয়া: তথ্যমন্ত্রী
জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের নেপথ্যে ছিলেন যাদু মিয়া: তথ্যমন্ত্রী
বাংলাদেশের অর্থনীতি নিয়ে কেন এত উদ্বেগ আইএমএফের 
বাংলাদেশের অর্থনীতি নিয়ে কেন এত উদ্বেগ আইএমএফের 
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত