২১ বাংলাদেশি হাজির খোঁজ নেই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ নভেম্বর ২০১৭, ২২:০৩আপডেট : ০১ নভেম্বর ২০১৭, ২২:০৮

হজ (ফাইল ছবি) চলতি বছর সৌদি আরবে পবিত্র হজ পালনে গিয়ে আর ফেরত আসেননি ১৫২ জন হাজি। এরমধ্যে মারা যাওয়া ১৩১ জনের পাসপোর্ট পাওয়া গেছে। বাকি ২১ জনের মৃত্যুসনদ বা পাসপোর্ট পাওয়া যায়নি।

প্রতিবছরই হজে গিয়ে অনেকের দেশে ফেরত না আসার অভিযোগ ওঠে। ধর্ম মন্ত্রণালয় সূত্র জানায়, হজে গিয়ে মারা গেলে হাজিদের পাসপোর্ট ও মৃত্যুসনদ সৌদি কর্তৃপক্ষ বাংলাদেশ দূতাবাসে হস্তান্তর করে। এবার ১৩১ জন হাজির পাসপোর্ট ফেরত পাওয়া গেছে। তবে বাকি ২১ জনের পাসপোর্ট বা মৃত্যুসনদ কিছুই পাওয়া যায়নি।

বুধবার (০১ নভেম্বর) হজ পরিচালক সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সৌদি আরবে মারা যাওয়া হাজিদের পাসপোর্ট ও মৃত্যুসনদ রাজধানীর আশকোনার হজ অফিস থেকে সংগ্রহের জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করা হয়েছে। প্রতিদিন অফিস সময় সকাল ৯টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এগুলো সংগ্রহ করা যাবে। এ জন্য মৃতের ওয়ারিশদের আবেদন করতে হবে। সঙ্গে আনতে হবে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের দেওয়া ওয়ারিশান সার্টিফিকেট।

গত মঙ্গলবার পাসপোর্ট ও মৃত্যুসনদ পাওয়া মৃত হাজিদের তালিকা হজ পোর্টালে প্রকাশ করা হয়েছে। তালিকা পাওয়া যাবে http://www.hajj.gov.bd ওয়েবসাইটে।

/এসএমএ/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী