গুলিস্তানে মাদ্রাসাছাত্রের গলাকাটা লাশ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ নভেম্বর ২০১৭, ০৬:৫১আপডেট : ২০ নভেম্বর ২০১৭, ০৬:৫৭

লাশ উদ্ধার

রাজধানীর গুলিস্তানের মদিনাতুল মাদ্রাসার ভেতর থেকে এক ছাত্রের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৯ নভেম্বর) দিনগত রাত প্রায় ৪টার দিকে এ লাশ উদ্ধার করা হয়। পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।

নিহতের নাম মো. জিদান (১১)। সে ময়মনসিংহের গফুরগাঁওয়ের হাফিজ উদ্দিনের ছেলে। সে গুলিস্তানের ওই মাদ্রায়ই থাকতো।

পুলিশ জানায়, রাত প্রায় ৩টার দিকে ঘুম ভাঙে মাদ্রাসার নূরানি বিভাগের শিক্ষক রাফসানির। প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য তিনি বাইরে বের হলে একটা ফ্লোরের সামনে রক্ত দেখতে পান। এরপর অন্যদের ঘুম থেকে ডেকে তুলে পুলিশে থানায় খবর দেন।

এসআই রেজাউল জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোর সোয়া ৪টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পৌঁছে দেওয়া হয়।

/এআইবি/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি