পানির খনি পাওয়া গেছে সাভারের ভাকুর্তায়: ওয়াসা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ নভেম্বর ২০১৭, ২১:৩৮আপডেট : ২১ নভেম্বর ২০১৭, ২১:৪৮

ঢাকা ওয়াসা ‘সাভারের ভাকুর্তায় পানির একটি  খনি পাওয়া গেছে। হিমালয় থেকে একটি চ্যানেল হয়ে সেখানে এসে পানি জমা হচ্ছে। গভীর নলকূপের মাধ্যমে সেই খনি থেকে প্রতিদিন ১৫ কোটি লিটার পানি উত্তোলন করা হবে। পানি উত্তোলন করলেও সেখানে শূন্যতা সৃষ্টি হবে না। হিমালয়ের পানি চ্যানেল দিয়ে এসে শূন্যস্থান ভরাট করবে’, বলেছেন ঢাকা ওয়াসা’র ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খান।
মঙ্গলবার (২১ নভেম্বর) কাওরান বাজারে ওয়াসা ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি।
সংবাদ সম্মেলনে প্রকৌশলী তাকসিম এ খান বলেন,  ‘২০০৯ সালে দৈনিক ২১২ কোটি লিটার চাহিদার বিপরীতে ঢাকা ওয়াসা পানি উৎপাদন করতো ১৮৮ কোটি লিটার। সিস্টেম লস ছিল ৪৪ শতাংশ। বিল আদায় হতো ৬০ শতাংশ। মাত্র আট বছরের ব্যবধানে এখন ২৩৫ কোটি লিটার চাহিদার বিপরীতে ঢাকা ওয়াসা পানি উৎপাদন করছে ২৪৫ কোটি লিটার। সিস্টেম লস কমে গিয়ে ২২ শতাংশে দাঁড়িয়েছে। বিল আদায় হচ্ছে ৯৯ শতাংশ। ঠিক এভাবেই বিভিন্ন ক্ষেত্রে ঢাকা ওয়াসা ঘুরে দাঁড়িয়েছি। ’
ওয়াসা’র এমডি বলেন, ‘‘আট বছর আগে দায়িত্ব নেওয়ার পর  ‘ঘুরে দাঁড়াও ঢাকা ওয়াসা’ শিরোনামে একটি উদ্যোগ নিয়েছি। এ সময়ে ১৬০ ডিগ্রি ঘুরে দাঁড়াতে না পারলেও ৯০ ডিগ্রি ঘুরে দাঁড়িয়েছে ঢাকা ওয়াসা।’

সংবাদ সম্মেলনে ওয়াসা’র প্রধান প্রকৌশলী কামরুল ইসলাম, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আক্তারুজ্জামান, প্রধান তথ্য কর্মকর্তা মোস্তফা তারেক উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে ওয়াসা’র এমডি গত আট বছরে তার নেওয়া বিভিন্ন পদক্ষেপের বিস্তারিত তুলে ধরেন এবং আগামীতে আরও যা করতে চান, সেগুলোও উল্লেখ করেন।

তাকসিম এ খান জানান, দায়িত্ব নেওয়ার সময় ৮৭ শতাংশ পানির উৎস ছিল ভূ-গর্ভস্থ। এখন সেটা ৭৮ শতাংশে নামিয়ে আনা হয়েছে। ২০৩০ সালের মধ্যে তা ৩০ শতাংশে নামিয়ে আনবেন। আগামী বছরের মধ্যে পদ্মা থেকে পানি আসবে। গন্ধর্বপুর প্রকল্পের কাজ শেষ হবে ২০২০ সালে ও সায়েদাবাদ তৃতীয় পর্যায়ের (থার্ড ফেস) কাজ শেষ হবে ২০২১ সালে।

ভূ-গর্ভস্থ পানি উত্তোলনের জন্য সাভারের ভাকুর্তায় একটি পানির খনি পাওয়া গেছে উল্লেখ করে তাকসিম এ খান বলেন, ‘হিমালয় থেকে একটি চ্যানেল হয়ে ভাকুর্তায় এসে পানি জমা হচ্ছে। গভীর নলকূপের মাধ্যমে সেই খনি থেকে প্রতিদিন ১৫ কোটি লিটার পানি উত্তোলন করা হবে। পানি উত্তোলন করলেও সেখানে শূন্যতা সৃষ্টি হবে না। হিমালয়ের পানি চ্যানেল দিয়ে এসে শূন্যস্থান ভরাট করবে।’

রাজধানীতে জলাবদ্ধতা প্রসঙ্গে তিনি বলেন, ‘অনেক উন্নত শহরেও জলাবদ্ধতা হয়। মালয়েশিয়ার কুয়ালালামপুরে বৃষ্টি হলে যান চলাচল বন্ধ করে টানেলে পানি জমা করা হয়। ঢাকা শহরে সেটা নেই। একটি শহরে ১২ শতাংশ এলাকা জলাশয় থাকা প্রয়োজন। ঢাকায় আছে দুই শতাংশ। তারপরও অনেক পদক্ষেপ নেওয়া হয়েছে। আগামী বছর দু-তিন ঘণ্টার বেশি সময় নগরীতে পানি জমে থাকবে না। ’

ড্রেনেজ ব্যবস্থাপনা প্রসঙ্গে ওয়াসা’র এমডি বলেন, ‘ড্রেনেজ ব্যবস্থা সাত হাতে থাকবে না। সিটি করপোরেশন, ওয়াসা বা কার হাতে যাবে, সে ব্যাপারে সিদ্ধান্ত না হলেও  দ্রুতই হয়ে যাবে। ’

খাল ভরাট ও দখল সম্পর্কে তিনি বলেন, ‘খালগুলো দখলমুক্ত করে রাখার পর আবারও দখল হয়ে যায়। সেগুলো ওয়াসা দেখভাল করছে। খালগুলোর পানি প্রবাহ নিশ্চিত করছে। এ ক্ষেত্রে ওয়ার্ড কাউন্সিলররাও সহযোগিতা করছেন।’

তাকিসম এ খান বলেন,‘‘আগে শুষ্ক মৌসুম শুরু হলেই পানির পাম্পে সেনা মোতায়েন করতে হতো। ২০১০ সালের পর থেকে কোথাও সেনা মোতায়েন করতে হয়নি। পানির জন্য কোনও এমপিকে তাড়া খেয়ে দৌড় দিতে হয়নি। কারও নাম ‘দৌড় ওমুক’ হয়নি। দুয়েকটি স্থানে পকেট সমস্যা আছে। সেগুলো ওয়াসা দ্রুতই সমাধান করছে। উৎপাদন পর্যায়ের পানিও শতভাগ বিশুদ্ধ। কিন্তু পাইপলাইনে কিছু ত্রুটি থাকায় ভোক্তা পর্যায়ে সমস্যা হয়। এ জন্য ঢাকা শহরের সব পাইপ পরিবর্তন করা হচ্ছে। বিভিন্ন এলাকাকে ভাগ করে এ কাজ করছে ওয়াসা। ’

অারও পড়ুন: 

ডিসেম্বর থেকে ৩১ জেলায় স্মার্ট কার্ড বিতরণ

/এসএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি