দুই কোটি টাকার বেশি সম্পদেই সারচার্জ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ নভেম্বর ২০১৭, ১১:২৭আপডেট : ২৩ নভেম্বর ২০১৭, ১১:৪৮

দুই কোটি টাকার বেশি সম্পদশালীদের কাছ থেকে সারচার্জ নেওয়া যাবে বলে হাইকোর্টের আদেশ আপাতত বহাল রেখেছেন আপিল বিভাগ। বৃহস্পতিবার হাইকোর্টের আদেশের বিরুদ্ধে ব্যবসায়ীদের করা লিভ টু আপিলের অনুমতি দিয়ে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞার নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।

হাইকোর্ট

এর আগে, ২০১৫ সালে হাইকোর্টের একটি বেঞ্চ সম্পদশালীদের কাছ থেকে সারচার্জ নেওয়া সাংবিধানিক বলে রায় দিয়েছিলো। এই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে সে সময় হাইকোর্টে রিট করেন ব্যবসায়ীরা। রিটের শুনানি নিয়ে দুই কোটি টাকার অধিক সম্পদশালীদের কাছ থেকে আরোপিত করের ওপর সারচার্জ নেওয়া বৈধ বলে রায় দেন হাইকোর্ট।

পরে ওই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন ব্যবসায়ীরা। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ব্যবসায়ীদের করা লিভ টু আপিল গ্রহণ করে আদেশ দেন আপিল বিভাগ।

উল্লেখ্য, ২০১৫-১৬ অর্থবছর থেকে সম্পদের ওপর সারচার্জ আরোপের হার পুনর্বিন্যাস করা হয়। ২ থেকে ১০ কোটি টাকা পর্যন্ত সম্পদধারীরা আয়করের ১০ শতাংশ, ১১ থেকে ২০ কোটি টাকা পর্যন্ত ১৫ শতাংশ, ২১ থেকে ৩০ কোটি টাকা পর্যন্ত ২০ শতাংশ এবং ৩১ কোটি টাকার ওপরে বেশি সম্পদধারীদের আয়করের ২৫ শতাংশ সারচার্জ দিতে হবে বলে সরকার সিদ্ধান্ত নেয়।

/ইউআই/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু