প্রথমবারের মতো শান্তিরক্ষা মিশনে দুই কারা কর্মকর্তা

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৪ নভেম্বর ২০১৭, ০৪:১০ আপডেট : ২৪ নভেম্বর ২০১৭, ১২:৩৩

ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে শান্তিরক্ষা মিশনে নিয়োগপ্রাপ্ত দুই কারা কর্মকর্তা জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনের জন্য প্রথমবারের মতো শান্তিরক্ষা মিশনে যাচ্ছেন দুই কারা কর্মকর্তা। তারা আগামী শনিবার (২৫ নভেম্বর) দক্ষিণ সুদানের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) অতিরিক্ত কারা মহাপরিদর্শক মো. ইকবাল হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কর্মকর্তা দুজন হলেন– জেল সুপার মো. ওবায়দুর রহমান ও নাহিদা পারভীন।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দক্ষতা পর্যালোচনায় বাংলাদেশ জেল এর সার্বিক কার্যক্রম ও আন্তর্জাতিক কাঙ্ক্ষিত মান অর্জন করায় বাংলাদেশ জেল এর দুজন কর্মকর্তা জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে
‘কারেকশন অফিসার’ হিসেবে কাজ করার সুযোগ পেয়েছেন। এর মাধ্যমে কারাগার জাতীয় পর্যায়ে বিভিন্ন অবদান রাখার পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়েও অবদান রাখতে সক্ষম হয়েছে।

/এসএসএ/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না: ডি‌বি
কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না: ডি‌বি
ত্রাণমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
ত্রাণমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
মেসির বিদায়ে পূর্ণিমা-পরীমণির আবেগঘন বার্তা
মেসির বিদায়ে পূর্ণিমা-পরীমণির আবেগঘন বার্তা
ওসির কক্ষে বসেই হুমকি, ‘আগের ওসি যে পথে গেছেন, আপনিও যাবেন সেই পথে’
ওসির কক্ষে বসেই হুমকি, ‘আগের ওসি যে পথে গেছেন, আপনিও যাবেন সেই পথে’
সর্বাধিক পঠিত
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা
কবে বিয়ে করবেন কেয়া পায়েল, জানালেন নিজেই
কবে বিয়ে করবেন কেয়া পায়েল, জানালেন নিজেই
ছেলে হত্যার আসামিরা জামিনে এসে বাবাকে মেরে ফেললো, আর মামলা করতে চাই না
ছেলে হত্যার আসামিরা জামিনে এসে বাবাকে মেরে ফেললো, আর মামলা করতে চাই না
এক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ, মারাত্মক লোডশেডিংয়ের আশঙ্কা
এক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ, মারাত্মক লোডশেডিংয়ের আশঙ্কা
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি