পিলখানা হত্যা মামলায় বিচারিক আদালতে মৃত্যুদণ্ড পাওয়া ১৫২ আসামির মধ্যে ১৩৯ জনের দণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি মো. শওকত হোসেন, বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বিশেষ বেঞ্চ এই রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত হলেন- বিডিআরের তৎকালীন উপসহকারী পরিচালক (ডিএডি) তৌহিদুল আলম, ডিএডি মো. নাছির উদ্দিন খান, আরডিও/ডিএডি আ. জলিল, সিপাহী মো. সেলিম রেজা, সিপাহী মো. শাহ আলম, জেসিও সুবেদার মেজর গোফরান মল্লিক, সিপাহী এসএম আলতাফ হোসেন, সিপাহী মো. সাজ্জাদ হোসেন, সিপাহী মো. কাজল আলী, সিপাহী মো. আব্দুল মতিন, ইউপি ল্যান্স নায়েক মো. শাহ আলম, হাবি. মো. আবু তাহের, সিপাহী মো. আজিম পাটোয়ারী, সিপাহী মো. রেজাউল করিম, সিপাহী রফিকুল ইসলাম, সিপাহী মো. মিজানুর রহমান, হাবিলদার রফিকুল ইসলাম, ল্যা. নায়েক সিগন্যাল মো. জাকারিয়া মোল্লা, ল্যান্স নায়েক মো. আব্দুল করিম, ল্যা. নায়েক মো. শাহাবুদ্দিন তালুকদার, সিপাহী মো. হাবিবুর রহমান, সিপাহী মো. জিয়াউল হক, সিপাহী রুবেল মিয়া, হাবিলদার সহকারী খন্দকার মনিরুজ্জামান, সিপাহী মো. আজাদ খান, সিপাহী খন্দকার শাহাদত হোসাইন, সিপাহী মো. এমরান চৌধুরী, ল্যান্স. না. মো. ইকরামুল ইসলাম, সিগন্যালম্যান মো. আবুল বাশার, সিপাহী মো. আইয়ুব আলী, সিপাহী মো. ওবায়দুল ইসলাম, সিপাহী মো. শামীম আল মামুন, সিপাহী মো. সিদ্দিক আলম, সিপাহী মো. আমিনুল ইসলাম, সিপাহী মো. সাইফুল ইসলাম, সিপাহী মো. রিয়ন আহাম্মদ, সিপাহী মো. রাজিবুল হাসান, সিপাহী মো. সুমন মিয়া, সিপাহী মো. হারুন-অর রশিদ, সিপাহী মো. আতোয়ার রহমান, সিপাহী মো. ইব্রাহিম, সিপাহী মো. কামাল মোল্লা, সিপাহী মো. আব্দুল মুহিত, সিপাহী মো. রমজান আলী, সিপাহী মো. শাহীন সরকার, নায়েক সুবেদার মো. শাহজাহান আলী, হাবিলদার মো. ইউসুফ আলী ওরপে পিসলা ইউসুফ, সিপাহী মো. বজলুর রশিদ, ল্যা. নায়েক মো. আনোয়ারুল ইসলাম, হাবিলদার জালালউদ্দিন আহমেদ, সিপাহী মো. আলিম রেজা খান, হাবিলদার মো. শাহজালাল, জেসিও সুবেদার মো. খন্দকার একরামুল হক, জেসিও নায়েব সুবে. মো. সাইদুর রহমান, জেসিও সুবেদার মেজর মো. শহিদুর রহমান, জেসিও নায়েব সুবেদার মো. আজিজ মিয়া, সিপাহী মো. কাজী আরাফাত হোসেন, সিপাহী মো. হায়দার আলী শেখ, সিপাহী মো. আবুল বাশার, জেসিও নায়েব সুবেদার মো. ফজলুল করিম, হাবিলদার এবিএম আনিসুজ্জামান, সিপাহী মো. মতিউর রহমান, নায়েক মো. ওয়াজেদুল ইসলাম, সিগন্যালম্যান মো. মনির হোসেন, সিপাহী মো. মনিরুজ্জামান, নায়েক মো. সাইদ আলম, সিপাহী মো. তরিকুল ইসলাম, নায়েব সুবেদার ওয়ালি উল্লাহ, সিপাহী মো. হারুন অর রশিদ, সিপাহী মো. আতিকুর রহমান, সিপাহী ড্রাইভার মো. হাবিবুর রহমান, হাবিলদার (চালক) মো. আব্দুস সালাম খান, সিপাহী মো. তারিকুল, হাবিলদার মাসুদ ইকবাল, নায়েক মো. আব্দুল কাইয়ুম, হাবিলদার মো. আক্তার আলী, হাবিলদার মো. শফিকুল ইসলাম, নায়েব সুবেদার আবুল খায়ের, হাবিলদার মো. জাকির হোসেন তালুকদার, সিপাহী মো. সাইফুল ইসলাম, হাবিলদার মেডিকেল অ্যাসি. মো. আবুল বাসার, জেসিও সুবেদার মো. ইউসুফ আলী খান, জেসিও নায়েব সুবেদার মো. তোরাব হোসেন খান, নায়েক মো. নজরুল ইসলাম সরদার, হাবিলদার মো. হুমায়ুন কবির আজাদ, হাবিলদার মো. ওমর আলী মোল্লাহ, সিপাহী রাজু মারমা, সিপাহী আল মাসুম, নায়েক মো. শফিকুল ইসলাম ওরফে শফি, হাবিলদার জসিম উদ্দিন খান ওরপে ছোট দোলা, সিপাহী মো. জিয়াউল হক, সিপাহী মো. ওয়াহিদুল ইসলাম, নায়েক ফিরোজ মিয়া, সিপাহী মো. শাহীনুর আল মামুন, নায়েক মো. নুরুল ইসলাম, নায়েক শেখ মো. শাহিদুর রহমান, সিপাহী মো. মহসিন আলী, সিপাহী এস এম সাইফুজ্জামান, সিপাহী উত্তম বড়ুয়া, জেসিও নায়েব সুবেদার মো. কবির উদ্দিন, জেসিও নায়েব সুবেদার আব্দুল বাতেন, সিপাহী এসএম রেজোয়ান আহমেদ, সিপাহী মো. নাজমুল হোসাইন, জেসিও সুবেদার মো. আব্দুল বারী, সিপাহী মো. আমিনার রহমান, সিপাহী মো. জাহিদুল ইসলাম, সিপাহী রাখাল চন্দ্র দাস, নায়েক মো. রফিকুল ইসলাম, সিপাহী মো. এরশাদ আলী ওরফে আরশাদ আলী, ল্যা. না. মো. হাবিবুল্লাহ বাহার, নায়েক (চালক) মো. নজরুল ইসলাম, নায়েক (চালক) মো. আসাদুজ্জামান মোল্লাহ, সিপাহী মাইন উদ্দিন, সিপাহী মো. হাসিবুল হাসান, সিপাহী রিয়াজুল করিম, সিপাহী পাল্টন চাকমা, সিপাহী মো. মিজানুর রহমান, সিপাহী মো. মুকুল আলম, সিপাহী মো. বাকি বিল্লাহ, সিপাহী মো. নুরুল আলম, ল্যান্স নায়েক মো. হামিদুল ইসলাম, সিপাহী মো. আনিসুর রহমান, সিপাহী মো. মকবুল হোসাইন, সিপাহী মো. সালাউদ্দিন, ল্যান্স নায়েক মো. রিয়াজুল করিম, আরডিও ডিএডি নুরল হুদা, জেসিও নায়েব সুবেদার মো. ইসলাম উদ্দিন, ল্যান্স নায়েক মো. মোজাম্মেল, হাবিলদার মো. দাউদ আলী বিশ্বাস, সিপাহী মো. জসিম উদ্দিন, নায়েক মো. শাহী আক্তার, ল্যান্স নায়েক মো. মুজিবার রহমান, ল্যান্স নায়েক মো. আনোয়ার হোসাইন, ল্যান্স নায়েক মো. হাসনাত কামাল, ল্যান্স নায়েক সহকারী মো. এমদাদুল হক, ল্যান্স নায়েক সহকারী মো. সেলিম মিয়া, ল্যান্স নায়েক সহকারী মো. নজরুল ইসলাম, হাবিলদার মো. বেলায়েত হোসাইন, ও সিপাহী মো. আবুল কালাম আজাদ।
রায়ে ৮ আসামির সাজা কমিয়ে যাবজ্জীবন এবং ৪ জনকে খালাস দিয়েছেন হাইকোর্ট। তবে এই মামলার অন্য এক আসামি মামলা চলাকালীন কারাগারে মৃত্যুবরণ করে।
এছাড়া, পিলখানা হত্যা মামলায় ১৮২ জন আসামির আপিল খারিজ করে ১০ বছরের সাজা বহাল রেখেছেন হাইকোর্ট।
এর আগে সকাল ১০টার পর থেকে হাইকোর্ট দ্বিতীয় দিনের মতো রায় পড়া শুরু করেন। বিরতির পর দুপুর ২টা ৩৬ মিনিটে আবারও রায় পড়া শুরু হয়।
আরও পড়ুন: পিলখানা হত্যা মামলা: ১৮২ জনের সাজা বহাল








