১৩ ডিসেম্বর মার্কিন দূতাবাস ঘেরাও করবে হেফাজতে ইসলাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ডিসেম্বর ২০১৭, ১৪:৩৩আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৭, ১৭:৫৯

হেফাজতে ইসলামের বিক্ষোভ (ছবি: সাজ্জাদ হোসেন)

জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে যুক্তরাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার প্রতিবাদে আগামী ১৩ ডিসেম্বর (বুধবার) ঢাকায় মার্কিন দূতাবাস ঘেরাও করার ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলাম। শুক্রবার (৮ ডিসেম্বর) জুমার নামাযের পর জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে যুক্তরাষ্ট্রের স্বীকৃতির প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিলের আগে এক সংক্ষিপ্ত সমাবেশে এ কর্মসূচি ঘোষণা করেন হেফাজতে ইসলামের ঢাকা মহানগর সভাপতি মাওলানা নূর হোসাইন কাসেমী।

নূর হোসাইন কাসেমী বলেন, ‘জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে যুক্তরাষ্ট্র ঘোষণা দিয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। এ সিদ্ধান্ত যতদিন পর্যন্ত পরিবর্তন না হয়, আমাদের সংগ্রাম চলবে।’

তিনি আরও বলেন, ‘এ নিয়ে সারাদেশের মুসলামানরা সংঘবদ্ধ। আমেরিকাকে এ সিদ্ধান্ত পরির্বতন করতে হবে, না হলে আমরা ঘরে ফিরে যাবো না। আমাদের আন্দোলন চলবে।’

প্রসঙ্গত, বুধবার (৬ ডিসেম্বর) জেরুজালেমকে আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতির ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের কূটনৈতিক অভ্যর্থনা কক্ষে দেওয়া ভাষণে ট্রাম্প এ ঘোষণা দেন।

/সিএ/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি