২ দিনের রিমান্ডে জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ ডিসেম্বর ২০১৭, ১৬:৫৪আপডেট : ১০ ডিসেম্বর ২০১৭, ১৬:৫৪

বিএনপির কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রবিবার (১০ ডিসেম্বর) দুপুরে ঢাকা মহানগর আদালতের হাকিম মাহমুদুল হাসান এ আদেশ দেন।

জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক (ফাইল ছবি) আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা মোজাম্মেল হোসেন এ তথ্য নিশ্চিত করেন। তিনি বাংলা ট্রিবিউনকে জানান, গত বুধবার (৬ ডিসেম্বর) মামলার তদন্তকারী কর্মকর্তা শাহাবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) জাফর আলী বিশ্বাস ১০ দিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন। শাহবাগ থানায় দায়ের করা নাশকতা মামলায় এই আবেদন করা হয়। তবে ওইদিন আদালত শুনানি শেষে আসামির জামিন আবেদন নামঞ্জুর করেন এবং রিমান্ডের শুনানির জন্য রবিবার (১০ ডিসেম্বর) ধার্য করেন। পরে ১০ দিনের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, গত মঙ্গলবার (৫ ডিসেম্বর) বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ঢাকার বকশীবাজার এলাকার আলিয়া মাদ্রাসা মাঠে অস্থায়ী বিশেষ জজ আদালতে হাজিরা দিয়ে ফিরে যাওয়ার পথে তার দলীয় নেতাকর্মীরা বঙ্গবাজার, সচিবালয়, মৎস্যভবনসহ বিভিন্ন এলাকায় যানবাহনে অগ্নিসংযোগ ও ভাঙচুর করে।

পরে এ ঘটনায় শাহবাগ থানায় মামলা করা হয় এবং বিশৃঙ্খলার অভিযোগে বিএনপির কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হককে গ্রেফতার করা হয়।


/টিএইচ/এসএসএ/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী