রাজধানীতে বন্ধুকে হত্যার দায়ে ৪ জনের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ডিসেম্বর ২০১৭, ১৫:০২আপডেট : ১২ ডিসেম্বর ২০১৭, ১৫:০৩

আদালত রাজধানীর ডেমরায় মাসুদ রানা নামে এক ব্যক্তিকে হত্যার দায়ে তার চার বন্ধুকে মৃত্যুদণ্ড ও দুই জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুরে ঢাকার দ্রুত বিচার ট্রাইবুনাল-৪ এর বিচারক আব্দুর রহমান সর্দার এ রায় ঘোষণা করেন। মামলায় ১১ জন সাক্ষীর জবানবন্দি গ্রহণ করা হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল কাদের পাটওয়ারি এ তথ্য জানান।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলো- শফিকুল ইসলাম রবিন, জাহাঙ্গীর হোসেন, মাসুদ এবং আল আমিন।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলো- বাবলা ও মনির।
একই সঙ্গে তাদের দুজনকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ বছর কারাদণ্ডের ঘোষণা দেন আদালত।  

আব্দুল কাদের পাটওয়ারি জানান, রায় ঘোষণার সময় যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামিরা উপস্থিত ছিলেন। ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত আসামিরা পলাতক  রয়েছে।

মামলার অভিযোগ, ২০০৯ সালের ৯ জানুয়ারি রাতে আসামিরা রানাকে ডেমরার স্টাফ কোয়ার্টার এলাকায় গলা কেটে হত্যা করে। পরে  তার লাশটি একটি খোলা জায়গায় ফেলে রেখে যায়। পরবর্তীতে লাশটি উদ্ধার করে ডেমরা থানায় নিয়ে যাওয়া হয়। এ বিষয়ে ডেমরা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আবুল কালাম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। ২০০৯ সালের ৩১ অক্টোবর মামলার তদন্তকারী কর্মকর্তা ছয়জনকে আসামি করে একটি অভিযোগপত্র আদালতে দাখিল করেন। পরে ২০১২ সালের ১ ফেব্রুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার কাজ শুরু করেন।

/টিএইচ/এসএসএ/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শব্দদূষণ রোধে রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযান
শব্দদূষণ রোধে রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযান
হরমুজ প্রণালিতে ১১৫ দিন আটকা, অবশেষে দেশে এলেন ‘বাংলার জয়যাত্রার’ ১৭ নাবিক 
হরমুজ প্রণালিতে ১১৫ দিন আটকা, অবশেষে দেশে এলেন ‘বাংলার জয়যাত্রার’ ১৭ নাবিক 
মোদির বাসভবনের সামনে বিক্ষোভ থেকে রাহুল গান্ধী আটক
মোদির বাসভবনের সামনে বিক্ষোভ থেকে রাহুল গান্ধী আটক
ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু
ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী