ঢাবি শিক্ষকের বাসায় শিশুকে ১৭ দিন আটকে নির্যাতনের অভিযোগ

ঢাবি প্রতিনিধি
১৭ ডিসেম্বর ২০১৭, ২৩:৫১আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৭, ১১:৪৩

ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষকের বাসায় বুদ্ধি প্রতিবন্ধী এক শিশুকে ১৭ দিন আটকে রেখে তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করার অভিযোগ উঠেছে। ঢাবি উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান বরারব ঘটনার বিচার চেয়ে অভিযোগ করেছেন বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. মনিরুল ইসলাম। অভিযুক্ত শিক্ষক হলেন বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম বিভাগের অধ্যাপক ড. মো. আফজাল হোসেন। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য উপাচার্য দায়িত্ব দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক গোলাম রব্বানীকে।
উপাচার্যের কাছে সহকারী অধ্যাপক মনিরুল ইসলামের জমা দেওয়া অভিযোগপত্রের একটি কপি এসেছে বাংলা ট্রিবিউনের হাতে। এতে অভিযোগ করা হয়েছে, সহকারী অধ্যাপক মনিরুল ইসলামের বাসায় গত চার বছর ধরে ৯/১০ বছরের বয়সী রিমা নামের একটি মেয়ে বাস করে আসছিল। মেয়েটির খানিকটা বুদ্ধি প্রতিবন্ধী। মেয়েটির বাবা জমির হোসেন, তাদের বাড়ি ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলায় কাঁচের কোল গ্রামে। জমির হোসেন দরিদ্র হওয়ায় মেয়েটিকে ওই শিক্ষকের বাসায় রেখেছিলেন। ওই বাসা থেকেই মেয়েটি গত ১৯ নভেম্বর হঠাৎ হারিয়ে যায়।
এ ঘটনায় ওই দিনই (১৯ নভেম্বর) শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং ১২০০) করেন সহকারী অধ্যাপক মনিরুল ইসলাম। এছাড়া, মেয়েটিকে খুঁজে পাওয়ার জন্য তিনি মাইকিং, পোস্টারিং ও কয়েকটি সংবাদপত্রে বিজ্ঞপ্তিও দেন। কিন্তু ওই মেয়ের কোনও সন্ধান তিনি পাননি।
অভিযোগপত্রে বলা হয়, গত ৫ ডিসেম্বর রাত সাড়ে ১২টার সময় বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপকের মাধ্যমে মনিরুল জানতে পারেন যে মেয়েটি বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম বিভাগের অধ্যাপক আফজাল হোসেনের বাসায় আছে। এসময় ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক এ এস এম রেজাউল করিমকে সঙ্গে নিয়ে তিনি মেয়েটিকে আনতে যান অধ্যাপক আফজালের বাসায়। কিন্তু ওই বাসায় গিয়ে বারবার কলিং বেল চাপলেও বাসার দরজা খোলেনি। অধ্যাপক আফজাল হোসেন ও তার স্ত্রী অসুস্থ ছিলেন বলে ওই সময় জানান তাদের বড় মেয়ে মিমি। তবে শেষ পর্যন্ত বাসায় ঢুকে ওই মেয়েকে নিয়ে আসতে সক্ষম হন মনিরুল ইসলাম।
অভিযোগপত্রে আরও বলা হয়েছে, জোরপূর্বক মেয়েটির মাথা কামিয়ে দেওয়া হয় এবং ১৭ দিন ধরে তাকে তালাবদ্ধ করে রাখা হয়।
অভিযোগকারী শিক্ষক মনিরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রতিটি জায়গাতেই মাইকিং করেছি, পোস্টারিং করেছি। তবুও মেয়েটিকে খুঁজে পাইনি। তারা কি এর কিছুই দেখেননি বা শোনেননি? এ থেকেই তো স্পষ্ট বোঝা যায় যে মেয়েটি তারা জোরপূর্বক আটকে রেখেছিলেন।’
অভিযোগের বিষয়ে অধ্যাপক ড. মো. আফজাল হোসেনের স্ত্রী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের গাড়ির ড্রাইভার মেয়েটিকে গেট থেকে নিয়ে এসেছিল। মেয়েটি কোথায় থাকত, তা বলতে পারেনি আমাদের। তবে সে বলেছিল, তার বাড়ি কাঁচের খোল গ্রামে। আমার বাবার বাড়িও ওই গ্রামেই। তাই মেয়েটিকে আমাদের বাসাতেই রেখেছিলাম।’ মেয়েটি ঢাকায় কোথায় থাকত এবং তার গ্রামের বাড়ির ঠিকানার বিষয়েও খোঁজ নেওয়া হচ্ছিল বলে দাবি করেন তিনি।
মেয়েটির মাথা কামিয়ে দেওয়ার অভিযোগ সম্পর্কে ড. আফজালের স্ত্রী বলেন, ‘মেয়েটির মাথায় উকুন হয়েছিল। এজন্য তাকে ন্যাড়া করে দেওয়া হয়েছে।’ 
বিজ্ঞপ্তির বিষয়ে জানতে চাইলে অধ্যাপক আফজালের স্ত্রী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা কোনোধরনের বিজ্ঞপ্তি দেখিনি। আমরা ব্যস্ত ছিলাম। এতো খবর রাখার সময় নাই।’
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক গোলাম রব্বানী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এ ঘটনায় অভিযোগ পেয়েছি। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।’

/টিআর/
সম্পর্কিত
শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডিতে রাজনীতিকরা কেন অযোগ্য হবেন, হাইকোর্টের রুল 
কোমরসমান পানি মাড়িয়ে ও নৌকায় চড়ে পরীক্ষাকেন্দ্রে শিক্ষার্থীরা, জানালেন ক্ষোভ
প্রাথমিকের পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে খেলাধুলা, মাঠবিহীন স্কুলে কী হবে
সর্বশেষ খবর
মোদির বাসভবনের সামনে বিক্ষোভ থেকে রাহুল গান্ধী আটক
মোদির বাসভবনের সামনে বিক্ষোভ থেকে রাহুল গান্ধী আটক
ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু
ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু
নৈশভোজের টেবিলে জোট রাজনীতির হিসাব-নিকাশ কেমন হলো
নৈশভোজের টেবিলে জোট রাজনীতির হিসাব-নিকাশ কেমন হলো
‘তথ্য অধিকার আইন কেবল আইনগত দলিল নয়, গণতান্ত্রিক সুশাসনের প্রতীক’
‘তথ্য অধিকার আইন কেবল আইনগত দলিল নয়, গণতান্ত্রিক সুশাসনের প্রতীক’
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী