অনশনে নন এমপিওভুক্ত শিক্ষকরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ ডিসেম্বর ২০১৭, ১১:০৬আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৭, ১৪:৪১

অনশনে নন এমপিওভুক্ত শিক্ষকরা এমপিও ভুক্তির দাবিতে অনশন শুরু করছেন ননএমপিওভুক্ত শিক্ষকরা। রবিবার সকাল ৯টা থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে তারা এ অনশন শুরু করেন। এর আগে গত ২৬ ডিসেম্বর থেকে একই জায়গায় শিক্ষকরা অবস্থান কর্মসূচি পালন করে আসছেন।

অনশনের এক পর্যায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ দেশবাসীর জন্য বিশেষ মোনাজাত করেন শিক্ষকরা। রাজশাহীর বাগমারা উপজেলার মানিগ্রাম দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা তহুরুল ইসলাম মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতে তিনি প্রধানমন্ত্রী দীর্ঘায়ু কামনা করে দেশবাসীর জন্য দোয়া করেন। পরে তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এমপিও ভুক্তির দাবিতে আজ সকাল ৯টা থেকে অনশন কর্মসূচি পালন করছি। প্রধানমন্ত্রীর ঘোষণা না আসা পর্যন্ত অনশন চালিয়ে যাবো। ২০০৪ সাল থেকে আমি ওই মাদ্রাসায় শিক্ষকতা করে আসছি। কিন্তু সরকারের পক্ষ থেকে আমাদের কোনও টাকা দেওয়া হয় না। এ অবস্থায় আমরা মানবেতর জীবনযাপন করছি। আমরা এ অবস্থা থেকে উত্তোরণ চাই।’

আরও পড়ুন:
ঢাবি শিক্ষকের তালাবদ্ধ কক্ষ থেকে শিক্ষিকা উদ্ধার

/এএইচআর/এসএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি