রাজধানীতে বাসচাপায় বিজিবি সদস্য নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জানুয়ারি ২০১৮, ০৯:০০ আপডেট : ০৬ জানুয়ারি ২০১৮, ০৯:০৯

বাস চাপা রাজধানীর তেজগাঁও থানাধীন বিজয় সরণীর উড়োজাহাজ ক্রসিংয়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক বিজিবি সদস্য নিহত হয়েছেন। তিনি হচ্ছেন ল্যান্সনায়েক রুপন (৪৫) ডিআইও। বিজিবি সদর দফতরে মোটর মেকানিক হিসেবে তিনি কর্মরত ছিলেন।

তেজগাঁও থানার উপপরিদর্শক মো. শাহজাহান বাংলা ট্রিবিউনকে একথা জানিয়েছেন। তিনি বলেন, শনিবার সকালে মিরপুর থেকে ফার্মগেটগামী বিহঙ্গ পরিবহনের একটি গাড়ি বিজয় সরণী মোড়ে মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন রুপন। তাকে উদ্ধার করে সকাল ৮টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও  জানান, দুর্ঘটনার পর বাসটি আটক করা হয়েছে। তবে চালককে আটক করা যায়নি, সে পলাতক। নিহত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র দেখে তার পরিচয় জানা যায়।

 

/এআইবি/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্যাসিবাদী শক্তি জ্বালাও-পোড়াও করে আবার ফিরতে চাইছে: রিজভী
ফ্যাসিবাদী শক্তি জ্বালাও-পোড়াও করে আবার ফিরতে চাইছে: রিজভী
পোশাক শ্রমিককে সংঘবদ্ধ ধর্ষণ, থানায় অভিযোগের পর আটক ৩
পোশাক শ্রমিককে সংঘবদ্ধ ধর্ষণ, থানায় অভিযোগের পর আটক ৩
‎রায়েরবাজার কাঁচাবাজারে আগুন
‎রায়েরবাজার কাঁচাবাজারে আগুন
গাজীপুরে আজও ২০ কারখানা ছুটি ঘোষণা, কয়েক স্থানে অবরোধ
গাজীপুরে আজও ২০ কারখানা ছুটি ঘোষণা, কয়েক স্থানে অবরোধ
সর্বাধিক পঠিত
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের গুঞ্জন, যা বললো বিএনপি
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের গুঞ্জন, যা বললো বিএনপি
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
পোশাক শ্রমিকের ন্যায্য মজুরি ২৪ হাজার ২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির
পোশাক শ্রমিকের ন্যায্য মজুরি ২৪ হাজার ২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির