১০ হাজার কনস্টেবল নিয়োগ স্থগিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জানুয়ারি ২০১৮, ২৩:৫৪আপডেট : ১৪ জানুয়ারি ২০১৮, ২৩:৫৪

পুলিশ পুলিশে ১০ হাজার কনস্টেবল নিয়োগ স্থগিত করা হয়েছে। রবিবার (১৪ জানুয়ারি) পুলিশ সদর দফতর থেকে এক জরুরি বার্তায় ৬৪ জেলার পুলিশ সুপারকে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, অনিবার্য কারণে এ নিয়োগ স্থগিত করা হলো।

পুলিশ সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা কামরুল আহসান এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশে কনস্টেবল (ট্রেইনি রিক্রুট কনস্টেবল-টিআরসি) পদে সাড়ে আট হাজার পুরুষ ও দেড় হাজার নারী সদস্য নিয়োগে গত ২১ ডিসেম্বর একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।

একটি সূত্র জানায়, এ বছরের পুলিশ সপ্তাহে এই ১০ হাজার কনস্টেবল নিয়োগ কেন্দ্রীয়ভাবে সম্পন্ন করা যায় কিনা তা নিয়ে বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে আলোচনা হয়। দীর্ঘদিন ধরেই কনস্টেবল নিয়োগ পুলিশ সুপারদের মাধ্যমে হয়ে আসছে।

পুলিশ সদর দফতরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে জানান, কনস্টেবল পদে নিয়োগ কার মাধ্যমে সম্পন্ন হবে তা নিয়ে আলোচনা চলছে। এটি চূড়ান্ত হলেই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে।

/এনএল/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সর্বাত্মক যুদ্ধের পথে ট্রাম্প
ইরানের সঙ্গে সর্বাত্মক যুদ্ধের পথে ট্রাম্প
কাস্টমসের নথি না পাওয়ায় ৮ হাজার কোটি টাকা পাচার অনুসন্ধানে ধীরগতি
কাস্টমসের নথি না পাওয়ায় ৮ হাজার কোটি টাকা পাচার অনুসন্ধানে ধীরগতি
বগুড়ায় হচ্ছে বিশ্ববিদ্যালয়, খুলছে উত্তরবঙ্গে উচ্চশিক্ষার নতুন দিগন্ত
বগুড়ায় হচ্ছে বিশ্ববিদ্যালয়, খুলছে উত্তরবঙ্গে উচ্চশিক্ষার নতুন দিগন্ত
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী