জাফর ইকবালের ওপর হামলাকারীকে র‌্যাবে হস্তান্তর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ মার্চ ২০১৮, ২১:২৩আপডেট : ০৩ মার্চ ২০১৮, ২১:৩১

হামলাকারী (ছবি- ফোকাস বাংলা)  

বিশিষ্ট লেখক ও শিক্ষক ড. জাফর ইকবালের ওপর হামলাকারীকে র‌্যাবের কাছে হস্তান্তর করা হয়েছে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) ক্যাম্পাসে প্রাথমিক চিকিৎসা শেষে র‌্যাব-৯- এর তত্ত্বাবধানে সিলেট ওসমানী মেডিক্যালে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে চিকিৎসা শেষে তাকে জিজ্ঞাসাবাদ ও তদন্ত শুরু হবে। শনিবার সন্ধ্যায় বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন র‌্যাব-৯ এর অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহম্মেদ।

তিনি বলেন, আমরা ক্যাম্পাস থেকে হামলাকারীকে নিয়ে মেডিকেল যাচ্ছি। সেখানে চিকিৎসা দেওয়ার পর তাকে জিজ্ঞাসাবাদ ও তদন্ত করা হবে।

মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলাকারীকে র‌্যাব নিয়ে যাচ্ছে

এদিকে শাবি ক্যাম্পাস সূত্রে জানা গেছে, হামলাকারী অজ্ঞান অবস্থায় ছিল। একজন চিকিৎসক এসে তাকে চিকিৎসা দেন। এরপর তার জ্ঞান ফিরে আসে। পরবর্তী সময়ে তাকে র‌্যাবের কাছে হস্তান্তর করা হয়।

এর আগে, শনিবার বিকাল ৫টা ৪০ মিনিটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাসে ড. মুহম্মদ জাফর ইকবালের মাথায় ছুরিকাঘাত করা হয়। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। এরপর ড. জাফর ইকবালকে সিলেটের ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

/আরজে/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি