খালেদা জিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ১৩ মে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ এপ্রিল ২০১৮, ১২:২৪ আপডেট : ০৪ এপ্রিল ২০১৮, ১২:৩৯

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নাশকতা মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামী ১৩ মে ধার্য করেছেন আদালত।

বুধবার (৪ এপ্রিল) ঢাকা মহানগর হাকিম নুরুন্নাহার ইয়াসমিনের আদালত এই আদেশ দেন।

আদালতে সাধারণ নিবন্ধন কর্মকর্তার সহকারী মায়েজ আহমেদ এই তথ্য জানান।

তিনি বলেন,বুধবার মামলাটি তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ছিল। কিন্তু শাহবাগ থানার পুলিশ পরিদর্শক প্রতিবেদন জমা না দেওয়ায় আদলত নতুন দিন ঠিক করেন।

মামলার এজাহার থেকে জানা যায়, ২০১৫ সালের ১৬ ফেব্রুয়ারি মুক্তিযোদ্ধা পরিষদ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয় ঘেরাও কর্মসূচি পালনের জন্য গুলশানে সমবেত হন। সেখানে সমাবেশ শেষে ২০-৩০ হাজার সাধারণ মানুষ নৌমন্ত্রী শাজাহান খানের নেতৃত্বে বিএনপির চেয়ারপারসনের কার্যালয় ঘেরাও করার উদ্দেশে রওনা হলে সেখানে বোমা নিক্ষেপ করা হয়। পরবর্তীতে  এ ঘটনায় ঢাকা যানবাহন ইউনিয়নের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাচ্চু মামলাটি দায়ের করেন।

মামলার অন্যান্য আসামিদের মধ্যে আছেন, বিএনপি'র ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, বিএনপি নেতা খন্দকার মাহবুবুর রহমানসহ ১৪ জন।

/টিএইচ/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘আজ আমার বাড়ির সামনে এত ক্যামেরা’, হামলার শিকার অভিনেতার ক্ষোভ
‘আজ আমার বাড়ির সামনে এত ক্যামেরা’, হামলার শিকার অভিনেতার ক্ষোভ
নির্বাহী প্রকৌশলীদের বদলি-পদায়ন হচ্ছে লটারির মাধ্যমে: গণপূর্তমন্ত্রী 
নির্বাহী প্রকৌশলীদের বদলি-পদায়ন হচ্ছে লটারির মাধ্যমে: গণপূর্তমন্ত্রী 
সংবিধান সংশোধনে বিরোধী দল না এলে বিতর্কের সুযোগ থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী
সংবিধান সংশোধনে বিরোধী দল না এলে বিতর্কের সুযোগ থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী
হালিমের জোড়া গোলে ব্রাদার্সের বড় জয়
হালিমের জোড়া গোলে ব্রাদার্সের বড় জয়
সর্বাধিক পঠিত
আগুন কখন নিয়ন্ত্রণে আসবে নিশ্চিত নয়: ফায়ার সার্ভিস
আগুন কখন নিয়ন্ত্রণে আসবে নিশ্চিত নয়: ফায়ার সার্ভিস
ড. ইউনূসের প্রতিষ্ঠান ‘কর ফাঁকি দেওয়ার একটি ধ্রুপদি উদাহরণ’: হাইকোর্ট
ড. ইউনূসের প্রতিষ্ঠান ‘কর ফাঁকি দেওয়ার একটি ধ্রুপদি উদাহরণ’: হাইকোর্ট
আলাদা থাকছেন সাবিলা নূর, বিচ্ছেদের গুঞ্জন
আলাদা থাকছেন সাবিলা নূর, বিচ্ছেদের গুঞ্জন
প্রেমে আকর্ষণ বাড়াতে গোসল না করা, ‘ফেরোমোন ম্যাক্সিং’ ট্রেন্ড আসলে কী
প্রেমে আকর্ষণ বাড়াতে গোসল না করা, ‘ফেরোমোন ম্যাক্সিং’ ট্রেন্ড আসলে কী
‘আওয়ামী সন্ত্রাসীদের’ এ ধরনের কর্মকাণ্ড বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না
ড. ইউনূসের হেনস্তা ইস্যুতে তথ্য উপদেষ্টা  ‘আওয়ামী সন্ত্রাসীদের’ এ ধরনের কর্মকাণ্ড বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না