রাজনীতি থেকে মাইনাস থিউরির চিন্তা বাদ দিতে হবে: মাওলানা ইসহাক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ এপ্রিল ২০১৮, ০৩:৫১আপডেট : ০৫ এপ্রিল ২০১৮, ০৭:৫৫

মাওলানা মোহাম্মদ ইসহাক (ছবি- সংগৃহীত)

রাজনীতি থেকে মাইনাস থিউরির চিন্তা বাদ দিতে হবে বলে মন্তব্য করেছেন ২০ দলীয় জোটের শরিক দল খেলাফত মজলিসের আমির মাওলানা মোহাম্মদ ইসহাক। বুধবার (৪ এপ্রিল) সন্ধ্যায় পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় নির্বাহী কমিটির বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মাওলানা মোহাম্মদ ইসহাক বলেন, ‘আজ বৃহত্তর রাজনৈতিক দল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে নির্বাচন ও রাজনীতি থেকে সরিয়ে দিতে সাজানো মামলায় সাজা দিয়ে কারারুদ্ধ করে রাখা হয়েছে। নির্জন কারাবাসে খালেদা জিয়া শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। সুচিকিৎসার স্বার্থে খালেদা জিয়াকে অবিলম্বে জামিনে মুক্তি দিতে হবে।’

খেলাফত মজলিসের আমির আরও বলেন, ‘চলমান রাজনৈতিক সংকট নিরসনের একমাত্র পথ হচ্ছে সব দলের অংশগ্রহণে দেশে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন। এর মাধ্যমে জনপ্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠা করতে হবে। বর্তমান ক্ষমতাসীন সরকারের অধীনে কোনোভাবেই নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। তাই নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করতে হবে। সব দলের জন্য ময়দানে সমান সুযোগ নিশ্চিত করতে হবে।’

দলটির মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন  সংগঠনের যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন, শেখ গোলাম আসগর, সাংগঠনিক সম্পাদক ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, মাওলানা আহমদ আলী কাসেমী প্রমুখ।

/সিএ/এমএ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দলিল জালিয়াতি করেছেন স্বয়ং সাব-রেজিস্ট্রার, অবশেষে দুদকের জালে ধরা
দলিল জালিয়াতি করেছেন স্বয়ং সাব-রেজিস্ট্রার, অবশেষে দুদকের জালে ধরা
বিশ্বকাপ সম্প্রচারস্বত্ব কেনায় বিটিভির ৭৩ কোটি টাকার ওপর ভ্যাট অব্যাহতি
বিশ্বকাপ সম্প্রচারস্বত্ব কেনায় বিটিভির ৭৩ কোটি টাকার ওপর ভ্যাট অব্যাহতি
মাকে ধর্ষণের অভিযোগে যুবককে গলা কেটে হত্যা করলো ৪ ভাই
মাকে ধর্ষণের অভিযোগে যুবককে গলা কেটে হত্যা করলো ৪ ভাই
যৌথ সামরিক মহড়ার জন্য প্রস্তুত চীন-রাশিয়া
যৌথ সামরিক মহড়ার জন্য প্রস্তুত চীন-রাশিয়া
সর্বাধিক পঠিত
নামিদামি হোটেলের সবজি এত মজার হয় কেন? জানুন বাবুর্চিদের ট্রিকস
নামিদামি হোটেলের সবজি এত মজার হয় কেন? জানুন বাবুর্চিদের ট্রিকস
মেসির ইন্টার মায়ামিতে যাচ্ছেন ভোজিনহা!
মেসির ইন্টার মায়ামিতে যাচ্ছেন ভোজিনহা!
প্রিপেইড মিটারের ভাড়া বহাল, ‘প্রত্যাহার’ ছিল গুজব
প্রিপেইড মিটারের ভাড়া বহাল, ‘প্রত্যাহার’ ছিল গুজব
প্রাক্তন দুই স্ত্রীর শুভকামনা সঙ্গে নিয়ে আজ আমিরের বিয়ে
প্রাক্তন দুই স্ত্রীর শুভকামনা সঙ্গে নিয়ে আজ আমিরের বিয়ে
শেরওয়ানির জন্য ফ্লাইট আটকে রাখার অভিযোগে তোলপাড়, ব্যাখ্যা চেয়েছে মন্ত্রণালয়
শেরওয়ানির জন্য ফ্লাইট আটকে রাখার অভিযোগে তোলপাড়, ব্যাখ্যা চেয়েছে মন্ত্রণালয়