কাফরুলে আগুনে দগ্ধ আরও এক শ্রমিকের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ এপ্রিল ২০১৮, ০৫:৫০আপডেট : ০৫ এপ্রিল ২০১৮, ০৫:৫৬

লাশ

রাজধানীর কাফরুল থানার পূর্ব শেওড়াপাড়ার এক এমব্রয়ডারি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ হওয়া মাইনুউদ্দিন (২০) নামের আরও এক শ্রমিক ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে কর্তব্যরত চিকিৎসকের বরাত দিয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেন।

মাইনুউদ্দিন ভোলার বোরহানউদ্দিন উপজেলার ছোট মানিকা গ্রামের আবু কালাম কালু মুন্সীর ছেলে। তিন ভাই ও তিন বোনের মধ্যে তিনি সবার ছোট ছিলেন। তার মায়ের নাম সাজেদা বেগম। মাইনুউদ্দিন পূর্ব শেওড়াপাড়া এলাকায় থাকতেন।

বাচ্চু মিয়া জানান, বুধবার ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মাইনুউদ্দিনের মৃত্যু হয়। আগুনে তার শরীরের ৮০ শতাংশ পুড়ে গিয়েছিল। এ নিয়ে অগ্নিদগ্ধ তিন জনেরই মৃত্যু হলো। এর আগে মাসুম ও আলামিন নামে দগ্ধ আরও দুই শ্রমিক মারা যান।

উল্লেখ্য, গত ৩১ মার্চ ওই কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে কারখানার তিন শ্রমিক দগ্ধ হয়।

/এআইবি/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভারত ভ্রমণ শেষে ফিরেই বিপত্তি, নারীর মস্তিষ্কে মিললো ৩৮টি পরজীবী
ভারত ভ্রমণ শেষে ফিরেই বিপত্তি, নারীর মস্তিষ্কে মিললো ৩৮টি পরজীবী
স্মার্টফোনের স্পিকারের আওয়াজ কমে গেছে? ঘরে বসেই পরিষ্কার করার সহজ উপায়
স্মার্টফোনের স্পিকারের আওয়াজ কমে গেছে? ঘরে বসেই পরিষ্কার করার সহজ উপায়
আর্জেন্টিনার বিপক্ষে গোল করে কাকে জড়িয়ে ধরতে গিয়েছিলেন কারবাল?
আর্জেন্টিনার বিপক্ষে গোল করে কাকে জড়িয়ে ধরতে গিয়েছিলেন কারবাল?
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ হবে মেধার ভিত্তিতে: মির্জা ফখরুল
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ হবে মেধার ভিত্তিতে: মির্জা ফখরুল
সর্বাধিক পঠিত
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
ত্রিশ বছরে ৩০০ ফাইভ স্টার হোটেলে প্রতারণা, অবশেষে ৬৯ বছর বয়সে গ্রেফতার
ত্রিশ বছরে ৩০০ ফাইভ স্টার হোটেলে প্রতারণা, অবশেষে ৬৯ বছর বয়সে গ্রেফতার
খামেনির শেষ বিদায়ে তেহরানে কারা, আমন্ত্রণ পাননি যারা
খামেনির শেষ বিদায়ে তেহরানে কারা, আমন্ত্রণ পাননি যারা
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন
বিশেষ ব্যবস্থায় শনিবার পরীক্ষায় বসছে এইচএসসির ১৮ পরীক্ষার্থী
বিশেষ ব্যবস্থায় শনিবার পরীক্ষায় বসছে এইচএসসির ১৮ পরীক্ষার্থী