শাহজালালে আড়াই কোটি টাকার স্বর্ণ জব্দ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ এপ্রিল ২০১৮, ১২:২৪আপডেট : ০৬ এপ্রিল ২০১৮, ১৪:০৬

শাহজালালে জব্দ পাঁচ কেজি স্বর্ণ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আড়াই কোটি টাকা মূল্যের পাঁচ কেজি স্বর্ণের বার জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও অপরাধ তদন্ত বিভাগ। বৃহস্পতিবার (৫ এপ্রিল) রাত ১১টার দিকে এক যাত্রীর কাছ থেকে এই বারগুলো উদ্ধার করা হয়েছে। শাহজালালে জব্দ পাঁচ কেজি স্বর্ণ

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের উপপরিচালক রুকবা ইফাত এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন সিঙ্গাপুরের চেংগায় এয়ারপোর্ট থেকে ফ্লাইট নং-SQ 446-এ করে অবৈধ স্বর্ণ পাচার হয়ে শাহজালাল বিমানবন্দরে আসছে। ফ্লাইটটি রাত সাড়ে ১০টায় ল্যান্ড করার পর সন্দেহজনক একজনকে তল্লাশি করা হয়। হুইল চেয়ারে আসা মো. মর্তুজা আলী আনসারীর (৬৩)  অন্তর্বাসে লুকানো অবস্থায় ১০০ গ্রামের ৫০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। তারা বাসা গুলশান ৭ নম্বর সড়কে। আটক স্বর্ণের আনুমানিক মূল্য ২ কোটি ৫০ লাখ টাকা।

তিনি আরও জানান, স্বর্ণ বহনকারী মর্তুজা আলীকে থানায় সোপর্দ করা হয়েছে। কাস্টমস আইনে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

/আরজে/এফএস/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মেসির আর্জেন্টিনার সামনে এবার কে এই কেপ ভার্দে? 
মেসির আর্জেন্টিনার সামনে এবার কে এই কেপ ভার্দে? 
হিন্দুরাও শেখ হাসিনার নিপীড়নের শিকার হয়েছেন: রিজভী
হিন্দুরাও শেখ হাসিনার নিপীড়নের শিকার হয়েছেন: রিজভী
জাতীয় পতাকায় কালেমা যুক্ত করে বিক্রির অভিযোগে ২ জন গ্রেফতার
জাতীয় পতাকায় কালেমা যুক্ত করে বিক্রির অভিযোগে ২ জন গ্রেফতার
অস্ট্রেলিয়ার বিপক্ষে এক গোলে এগিয়ে বিরতিতে মিশর
অস্ট্রেলিয়ার বিপক্ষে এক গোলে এগিয়ে বিরতিতে মিশর
সর্বাধিক পঠিত
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
আ.লীগের উপদেষ্টা বিএনপিতে যোগ দিয়ে বললেন, ‘আমি ছোটবেলা থেকেই বিএনপি’
আ.লীগের উপদেষ্টা বিএনপিতে যোগ দিয়ে বললেন, ‘আমি ছোটবেলা থেকেই বিএনপি’
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন
খামেনির শেষ বিদায়ে তেহরানে কারা, আমন্ত্রণ পাননি যারা
খামেনির শেষ বিদায়ে তেহরানে কারা, আমন্ত্রণ পাননি যারা