২৪ এপ্রিল শাহবাগে মুক্তিযোদ্ধাদের মহাসমাবেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ এপ্রিল ২০১৮, ১৩:৩৬আপডেট : ১৬ এপ্রিল ২০১৮, ১৯:০১

বক্তব্য রাখছেন আবদুল আহাদ চৌধুরী

কোটা সংস্কার আন্দোলনের নামে স্বাধীনতাবিরোধীদের ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা রুখতে আগামী ২৪ এপ্রিল শাহবাগে মহাসমাবেশের ডাক দিয়েছেন মুক্তিযোদ্ধারা।

সোমবার (১৬ এপ্রিল) সকালে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে মুক্তিযোদ্ধা মহাসমাবেশ বাস্তবায়ন পরিষদ আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা জানান বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ আবদুল আহাদ চৌধুরী।

সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘তথাকথিত কোটা সংস্কারের নামে স্বাধীনতাবিরোধীদের ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টার দিকে তাকালে আমরা অনুধাবন করতে পারি, দেশপ্রেমী মুক্তিযোদ্ধারা এই পরিস্থিতিতে চুপচাপ বসে থাকতে পারে না। স্বাধীনতাবিরোধীদের এই হীন চক্রান্ত প্রতিহত করা এখন ঐতিহাসিকভাবে প্রয়োজন এবং তা সময়ের দাবিতে পরিণত হয়েছে। আজকে কোনও দ্বিধা নয়, কোনও দ্বন্দ্ব হবে না, কোনও বিভাজন নয়, কোনও নেতৃত্বের প্রতিযোগিতা নয়। সব মুক্তিযোদ্ধা এবং দেশপ্রেমিক জনগণকে ঐক্যবদ্ধ হয়ে কেন্দ্রীয়ভাবে এই চক্রান্তকে প্রতিহত করতে হবে।’

তিনি আরও বলেন, ‘তাই আমরা আগামী ২৪ এপ্রিল দুপুর দুইটায় শাহবাগ চত্বরে মুক্তিযোদ্ধা মহাসমাবেশের ডাক দিয়েছি। ওইদিন আমরা জাতীয় অস্তিত্ব রক্ষা ও প্রিয় স্বাধীনতার বিরুদ্ধে সব ষড়যন্ত্র প্রতিহত করার লক্ষ্যে কর্মসূচিও ঘোষণা করবো।

/এসও/এপিএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘এতিম ও দুস্থ শিশুদের পুনর্বাসন-সুরক্ষায় সরকার বদ্ধপরিকর’ 
‘এতিম ও দুস্থ শিশুদের পুনর্বাসন-সুরক্ষায় সরকার বদ্ধপরিকর’ 
পেনাল্টি নেওয়ার আগে কি ‘বিসমিল্লাহ’ বলেছিলেন রোনালদো?
পেনাল্টি নেওয়ার আগে কি ‘বিসমিল্লাহ’ বলেছিলেন রোনালদো?
মেসির আর্জেন্টিনার সামনে এবার কে এই কেপ ভার্দে? 
মেসির আর্জেন্টিনার সামনে এবার কে এই কেপ ভার্দে? 
হিন্দুরাও শেখ হাসিনার নিপীড়নের শিকার হয়েছেন: রিজভী
হিন্দুরাও শেখ হাসিনার নিপীড়নের শিকার হয়েছেন: রিজভী
সর্বাধিক পঠিত
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
আ.লীগের উপদেষ্টা বিএনপিতে যোগ দিয়ে বললেন, ‘আমি ছোটবেলা থেকেই বিএনপি’
আ.লীগের উপদেষ্টা বিএনপিতে যোগ দিয়ে বললেন, ‘আমি ছোটবেলা থেকেই বিএনপি’
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন
খামেনির শেষ বিদায়ে তেহরানে কারা, আমন্ত্রণ পাননি যারা
খামেনির শেষ বিদায়ে তেহরানে কারা, আমন্ত্রণ পাননি যারা