‘মধ্যরাতে মেয়েদের বের করে দেওয়া হয়নি, অভিভাবকদের হাতে তুলে দেওয়া হয়েছে’

ঢাবি প্রতিনিধি
২০ এপ্রিল ২০১৮, ১২:২৫আপডেট : ২০ এপ্রিল ২০১৮, ১৬:৪৪

কবি সুফিয়া কামাল হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি সুফিয়া কামাল হল থেকে মধ্যরাতে ছাত্রীদের বের করে দেওয়া হয়নি, তাদের অভিভাবকদের হাতে তুলে দেওয়া হয়েছে বলে দাবি করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। তিনি বলেন, ‘মেয়েদের বের করে দেওয়া হয়নি। তিন ছাত্রীকে অভিভাবকের হাতে তুলে দেওয়া হয়েছে। বের করে দেওয়ার কথাটা গুজব। এর মাধ্যমে বিভ্রান্তি ছড়ানোর পাঁয়তারা চলছে। হল থেকে কাউকেই বের করে দেওয়া হয়নি।’

বৃহস্পতিবার (১৯ এপ্রিল) রাতে সুফিয়া কামাল হল থেকে তিন ছাত্রীকে বের করে দেওয়ার ঘটনা সম্পর্কে জানতে চাইলে আজ শুক্রবার সকালে উপাচার্য ড. মো. আক্তারুজ্জামান বাংলা ট্রিবিউনকে এসব কথা বলেন। কেন তিন শিক্ষার্থীকে হল ছাড়তে হয়েছে, জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা কারণ জানার চেষ্টা করছি। তা জানতে পারলে জানাবো।’
বৃহস্পতিবার রাতে সুফিয়া কামাল হল থেকে বের করে দেওয়া তিন ছাত্রী হলেন—গণিত বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী শারমীন শুভ, থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী কামরুন্নাহার লিজা ও গণিত বিভাগের পারভীন। রাত ১০টার দিকে পারভীন ও লিজা এবং রাত ১২টার দিকে শুভকে হল ছাড়তে হয়। তাদের অভিভাবকরা এসে তাদের নিয়ে যান। এ সময় পদার্থবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী রিমির বাবা ধামরাই থেকে সুফিয়া কামাল হলে উপস্থিত হন রাত সাড়ে ১২টার দিকে। পরে তিনি একাই হল অফিস থেকে বেরিয়ে আসেন।
এ বিষয়ে জানতে চাইলে সুফিয়া কামাল হলের প্রভোস্ট ড. সাবিতা রেজওয়ানা রহমানও দাবি করেন, শিক্ষার্থীদের অভিভাবকেরা স্বেচ্ছায় তাদের মেয়েদের হল থেকে নিয়ে গেছেন। শুক্রবার সকাল ১১টার দিকে তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এশা একজন শিক্ষার্থীর রগ কেটে দিয়েছিল বলে যে গুজব ১০ এপ্রিল ছড়ানো হয়েছিল, মোবাইল চেক করে ওই ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করেছি। যারা ওই ঘটনায় জড়িত ছিল, তাদের অভিভাবকদের হলে ডেকেছি। তাদের ওই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ভিডিওগুলো দেখানো হয়েছে। তখন অভিভাবকরা নিজেরাও লজ্জা পেয়েছেন এবং তারা স্বেচ্ছায় তাদের মেয়েদের নিয়ে গেছেন।’
জানতে চাইলে ঢাবি প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মেয়েদের হল থেকে বের করে দেওয়ার ঘটনা সত্য নয়। অভিভাবকেরা এসে মেয়েদের নিয়ে গেছেন। এর চেয়ে বেশি কিছু বলতে পারব না।’

কেন মেয়েদের হল ছাড়তে হয়েছে, জানতে চাইলে প্রক্টর বলেন, ‘এ বিষয়ে হল কর্তৃপক্ষ জানেন। আমরা কারণ জানার চেষ্টা করছি।’

এ বিষয়ে বৃহস্পতিবার রাতে হল থেকে বের করে দেওয়া তিন শিক্ষার্থী বা তাদের অভিভাবকদের বক্তব্য এখনও পাওয়া যায়নি।

আরও পড়ুন-
রাতের আঁধারে হল থেকে বের করে দেওয়া হলো ঢাবির ৩ ছাত্রীকে
সুফিয়া কামাল হলের সামনে কোটা সংস্কার আন্দোলনকারীরা, বিক্ষোভ
হল থেকে ছাত্রীদের বের করে দেওয়ার প্রতিবাদে বিকালে ঢাবিতে বিক্ষোভ

/টিআর/চেক-এমওএফ/
সম্পর্কিত
করোনাকালে ‘সর্বনাশের’ শুরু, শিখন ঘাটতি পূরণ হবে কবে
শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডিতে রাজনীতিকরা কেন অযোগ্য হবেন, হাইকোর্টের রুল 
কোমরসমান পানি মাড়িয়ে ও নৌকায় চড়ে পরীক্ষাকেন্দ্রে শিক্ষার্থীরা, জানালেন ক্ষোভ
সর্বশেষ খবর
‘আমি শের, তোরে মেরেই ফেলবো’ বলে শিক্ষার্থীকে ‘পেটালেন’ ছাত্রদল নেতা
‘আমি শের, তোরে মেরেই ফেলবো’ বলে শিক্ষার্থীকে ‘পেটালেন’ ছাত্রদল নেতা
রাজধানীর দুই থানায় নতুন ওসি
রাজধানীর দুই থানায় নতুন ওসি
গাজী নজরুলের এমপি পদ বাতিলে ইসিতে জামায়াতের চিঠি, কী লিখেছে?
গাজী নজরুলের এমপি পদ বাতিলে ইসিতে জামায়াতের চিঠি, কী লিখেছে?
মগবাজারে এক চালককে মারধরের ঘটনায় জড়িত একজন গ্রেফতার
মগবাজারে এক চালককে মারধরের ঘটনায় জড়িত একজন গ্রেফতার
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা