জাতীয় অধ্যাপক হলেন আনিসুজ্জামান, রফিকুল ইসলাম ও জামিলুর রেজা চৌধুরী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুন ২০১৮, ১৯:৩২আপডেট : ১৯ জুন ২০১৮, ২০:১৭

জাতীয় অধ্যাপক হিসেবে নিয়োগ পেলেন তিন বিশিষ্ট শিক্ষাবিদ

দেশের তিন বরেণ্য ব্যক্তিত্বকে জাতীয় অধ্যাপক নিয়োগ করেছে সরকার। এরা হলেন ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের এমিরেটাস অধ্যাপক ও উপদেষ্টা ড. রফিকুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমিরেটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রাক্তন অধ্যাপক ও ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের (ইউএপি) উপাচার্য ড. জামিলুর রেজা চৌধুরী।

মঙ্গলবার (১৯ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে বলা হয়, নিয়োগ পাওয়া জাতীয় অধ্যাপকরা ১৯৮১ সালের সিদ্ধান্ত বিধিমালা অনুযায়ী নিযুক্ত পদের বিপরীতে দায়িত্ব পালন করবেন এবং সম্মানী ও অন্যান্য সুবিধা ভোগ করবেন।

এ সংক্রান্ত আগের সংবাদ:

আনিসুজ্জামান, জামিলুর রেজা ও রফিকুল ইসলামকে জাতীয় অধ্যাপক নিয়োগের সুপারিশ

জাতীয় অধ্যাপক নেই দুই বছর

/এসএমএ/টিএন/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুলিশের হাত থেকে ওয়ারেন্টভুক্ত আসামি পালানোর অভিযোগ
পুলিশের হাত থেকে ওয়ারেন্টভুক্ত আসামি পালানোর অভিযোগ
টিভিতে আজকের খেলা (২২ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২২ সেপ্টেম্বর, ২০২৬)
নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
৪ জুয়েলার্সের ২২ ভরি স্বর্ণ নিয়ে ‘উধাও’ ব্যবসায়ী
৪ জুয়েলার্সের ২২ ভরি স্বর্ণ নিয়ে ‘উধাও’ ব্যবসায়ী
সর্বাধিক পঠিত
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন
প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর পৃথিবীর ইতিহাসে একটি বিশেষ মুহূর্ত: মাহদী আমিন
প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর পৃথিবীর ইতিহাসে একটি বিশেষ মুহূর্ত: মাহদী আমিন