রাজধানীতে ১৪ হাজার ইয়াবাসহ আটক ১

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জুন ২০১৮, ১২:৪৫আপডেট : ২৯ জুন ২০১৮, ১৮:০১

আটক আমান হোসেন

রাজধানীর উত্তরার জসীম উদ্দিন এলাকা থেকে ১৪ হাজার ইয়াবাসহ আমান হোসেন (২২) নাম এক তরুণকে আটক করেছে র‍্যাব-১। শুক্রবার সকালে র‍্যাব ১-এর উপ-অধিনায়ক মেজর ইশতিয়াক আহম্মেদ বাংলা ট্রিবিউনকে এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, বৃহস্পতিবার (২৮ জুন) সন্ধ্যায় আমান হোসেনকে আটক করা হয়। তার গ্রামের বাড়ি বরিশালে। উত্তরার জসীম উদ্দিন এলাকার একটি বাড়ির কেয়ারটেকার সে। চট্টগ্রাম থেকে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তার ঠিকানায় ১৪ হাজার ইয়াবার একটি পার্সেল আসে। সে ইয়াবার চালানটি রিসিভ করতে গিয়েছিল। তখন তাকে আটক করা হয়।

চট্টগ্রাম থেকে আলমগীর নামে এক ব্যক্তি পার্সেলটি পাঠিয়েছিল বলে জানিয়েছে র‍্যাব। তবে র‍্যাব কর্মকর্তারা জানিয়েছেন, আলমগীরের নাম ঠিকানা ভুয়া।

মেজর ইশতিয়াক বলেন, ‘আল-আমিন ইয়াবার চালানটি সংগ্রহ করে ঢাকায় জামাল ও সুজন নামে দুই ব্যক্তির কাছে সরবরাহ করার কথা ছিল। তবে র‍্যাব তাকে আটক করায় সেটা পারেনি। আমরা জালালকে আটকের জন্য অভিযান চালিয়েছি। তাকে আটকের চেষ্টা চলছে।’

এ ঘটনায় উত্তরা পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।

/এআরআর/এসটি/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সরকার দলীয় সংসদ সদস্যদের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ জামায়াত এমপির
সরকার দলীয় সংসদ সদস্যদের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ জামায়াত এমপির
পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ায় এক পরিবারের ৩ জনকে হত্যা, দাবি পুলিশের
পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ায় এক পরিবারের ৩ জনকে হত্যা, দাবি পুলিশের
এক্সপ্রেসওয়েতে লাশ: সুপারভাইজার-সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে
এক্সপ্রেসওয়েতে লাশ: সুপারভাইজার-সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে
২৫ কোটি টাকার স্বর্ণ উদ্ধার: বিমানকর্মী ৫ দিনের রিমান্ড
২৫ কোটি টাকার স্বর্ণ উদ্ধার: বিমানকর্মী ৫ দিনের রিমান্ড
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’