খালেদা জিয়ার ১১ মামলার অভিযোগ গঠনের শুনানি ৫ আগস্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুলাই ২০১৮, ১৩:০৮আপডেট : ০১ জুলাই ২০১৮, ১৬:৪৪

খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে নাশকতা ও রাষ্ট্রদ্রোহসহ ১১ মামলায় অভিযোগ গঠনের শুনানির জন্য ৫ আগস্ট দিন ধার্য করেছেন আদালত।

রবিবার (১ জুলাই) মামলাগুলো অভিযোগ গঠনের শুনানির জন্য দিন ধার্য ছিল। কিন্তু খালেদা জিয়ার পক্ষে হাইকোর্ট স্থগিত করেছেন জানিয়ে শুনানি পেছানোর আবেদন করেন তার আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ, জিয়াউদ্দিন জিয়া প্রমুখ।

খালেদা জিয়ার আইনজীবী সৈয়দ জয়নাল আবেদীন মেজবাহ বাংলা ট্রিবিউনকে এই তথ্য জানান।

রাজধানীর পুরান ঢাকার বকশিবাজারে অস্থায়ী ঢাকা মহানগর দায়রা জজের বিচারক কেএম ইমরুল কায়েস আসামিপক্ষের সময়ের আবেদন মঞ্জুর করে এ তারিখ ঠিক করেন।

মামলাগুলোর মধ্যে রয়েছে রাজধানীর দারুস সালাম থানার নাশকতার ৮টি, যাত্রাবাড়ী থানার নাশকতার দুটি ও রাষ্ট্রদ্রোহের একটি মামলা।

গত বছরের ২৫ জানুয়ারি মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে রাষ্ট্রদ্রোহের একটি মামলা করা হয়।

২০১৫ সালের নাশকতা মামলায় যাত্রাবাড়ী থানায় দুটি মামলা করে সংশ্লিষ্ট থানা পুলিশ। ওই বছরেই দারুসসালাম থানায় নাশকতার আরও ৮টি মামলা করা হয়। এসব মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ দলীয় অন্য নেতাকর্মীদের আসামি করা হয়।

/টিএইচ/এসটি/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কালেমা-খচিত পতাকা নিয়ে বহির্বিশ্বে কী বার্তা যাচ্ছে
কালেমা-খচিত পতাকা নিয়ে বহির্বিশ্বে কী বার্তা যাচ্ছে
গোপালগঞ্জ ছাড়া দেশের সব জেলায় জুলাই পদযাত্রা করবে এনসিপি 
গোপালগঞ্জ ছাড়া দেশের সব জেলায় জুলাই পদযাত্রা করবে এনসিপি 
বাজারে ঘুমন্ত নারীকে ধর্ষণ, ভিডিও ভাইরালের পর অভিযুক্ত আটক
বাজারে ঘুমন্ত নারীকে ধর্ষণ, ভিডিও ভাইরালের পর অভিযুক্ত আটক
ইলিশের দাম কেন এত বেশি, এক পিস ২৩ হাজার টাকায় বিক্রি
ইলিশের দাম কেন এত বেশি, এক পিস ২৩ হাজার টাকায় বিক্রি
সর্বাধিক পঠিত
ফের বিয়ে করেছেন মৌসুমী হামিদ, বরসহ প্রকাশ্যে বেবিবাম্প নিয়ে হাজির
ফের বিয়ে করেছেন মৌসুমী হামিদ, বরসহ প্রকাশ্যে বেবিবাম্প নিয়ে হাজির
মাঠে নেমেই মেসির ইতিহাস
মাঠে নেমেই মেসির ইতিহাস
আটা দিয়ে ঝটপট হেলদি স্ন্যাকস, বাচ্চাদের জন্য পারফেক্ট টিফিন
আটা দিয়ে ঝটপট হেলদি স্ন্যাকস, বাচ্চাদের জন্য পারফেক্ট টিফিন
৫ গোলের ম্যাচ জিতে কেপ ভার্দে নিয়ে যা বললেন মেসি 
৫ গোলের ম্যাচ জিতে কেপ ভার্দে নিয়ে যা বললেন মেসি 
আর্জেন্টিনার বিপক্ষে গোল করে কাকে জড়িয়ে ধরতে গিয়েছিলেন কাবরাল?
আর্জেন্টিনার বিপক্ষে গোল করে কাকে জড়িয়ে ধরতে গিয়েছিলেন কাবরাল?