কোটা সংস্কার আন্দোলনের নেতা রাশেদ তথ্য-প্রযুক্তি আইনে গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুলাই ২০১৮, ১৩:৪০আপডেট : ০১ জুলাই ২০১৮, ১৮:৫৮

কোটা সংস্কার আন্দোলনের নেতা রাশেদ খান

বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ খানকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১ জুন) মিরপুর-১৪ নম্বর থেকে তাকে গ্রেফতার করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (মিডিয়া) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ওবায়দুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, শাহাবাগ থানায় তথ্য-প্রযুক্তি আইনে দায়ের করা একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

এর আগে রবিবার সকালে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক আল-নাহিয়ান খান জয় বাদী হয়ে শাহবাগ থানায় তথ্য-প্রযুক্তি আইনে মামলা দায়ের করেন। মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান।

মামলার বাদী আল-নাহিয়ান খান জয় বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কয়েকদিন আগে রাশেদ ফেসবুক লাইভে এসে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করেছে। এছাড়া ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে আসছিল। এ ঘটনায় আমি আজ রবিবার শাহবাগ থানায় তথ্য-প্রযুক্তি আইনে মামলা দায়ের করি।’

এর আগে, রাশেদ খান নিজে তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে তাকে তুলে নেওয়া হচ্ছে বলে দাবি করেন।

/আরজে/এসএসএ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাম মন্দিরের চুরি হওয়া স্বর্ণ গলিয়ে ‘বিস্কুট’ বানানোর সন্দেহ
রাম মন্দিরের চুরি হওয়া স্বর্ণ গলিয়ে ‘বিস্কুট’ বানানোর সন্দেহ
‘প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে ধাপে ধাপে এগোচ্ছে সরকার’
‘প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে ধাপে ধাপে এগোচ্ছে সরকার’
মেক্সিকো সমর্থকদের দুয়োধ্বনির মধ্যে হোটেলে পৌঁছালো ইংল্যান্ড
মেক্সিকো সমর্থকদের দুয়োধ্বনির মধ্যে হোটেলে পৌঁছালো ইংল্যান্ড
বাজারে ঘুমন্ত নারীকে ধর্ষণ, সিসিটিভি ফুটেজে ধরা পড়লো অভিযুক্ত
বাজারে ঘুমন্ত নারীকে ধর্ষণ, সিসিটিভি ফুটেজে ধরা পড়লো অভিযুক্ত
সর্বাধিক পঠিত
ত্রিশ বছরে ৩০০ ফাইভ স্টার হোটেলে প্রতারণা, অবশেষে ৬৯ বছর বয়সে গ্রেফতার
ত্রিশ বছরে ৩০০ ফাইভ স্টার হোটেলে প্রতারণা, অবশেষে ৬৯ বছর বয়সে গ্রেফতার
মাঠে নেমেই মেসির ইতিহাস
মাঠে নেমেই মেসির ইতিহাস
ফের বিয়ে করেছেন মৌসুমী হামিদ, বরসহ প্রকাশ্যে বেবিবাম্প নিয়ে হাজির
ফের বিয়ে করেছেন মৌসুমী হামিদ, বরসহ প্রকাশ্যে বেবিবাম্প নিয়ে হাজির
৫ গোলের ম্যাচ জিতে কেপ ভার্দে নিয়ে যা বললেন মেসি 
৫ গোলের ম্যাচ জিতে কেপ ভার্দে নিয়ে যা বললেন মেসি 
আর্জেন্টিনার বিপক্ষে গোল করে কাকে জড়িয়ে ধরতে গিয়েছিলেন কাবরাল?
আর্জেন্টিনার বিপক্ষে গোল করে কাকে জড়িয়ে ধরতে গিয়েছিলেন কাবরাল?