কুমিল্লার এক মামলায় খালেদা জিয়ার জামিন স্থগিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুলাই ২০১৮, ১০:১৩আপডেট : ০২ জুলাই ২০১৮, ১৪:০৮

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া

কুমিল্লায় দায়ের করা হত্যা মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত রেখেছেন আপিল বিভাগ। একইসঙ্গে আগামী চার সপ্তাহের মধ্যে এ সংক্রান্ত রুল নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আদালত।

খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের লিভ টু আপিলের (আপিলের অনুমতি চেয়ে আবেদন) নিষ্পত্তি করে সোমবার (২ জুলাই) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

আদালতে খালেদা জিয়ার পক্ষে উপস্থিত ছিলেন সিনিয়র অ্যাডভোকেট এজে মোহাম্মদ আলী, ব্যারিস্টার মওদুদ আহমদ, এএম মাহবুব উদ্দিন খোকন, একেএম এহসানুর রহমান প্রমুখ। আর রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

গত বছর ২৮ মে কুমিল্লার নাশকতার দুই মামলায় ৬ মাসের জামিন পান খালেদা জিয়া। পরে হাইকোর্টের জামিন স্থগিত চেয়ে করা রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ২৯ মে আপিল বিভাগের চেম্বার আদালত হাইকোর্টের দেওয়া জামিনা স্থগিত করেন এবং ৩১ মে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির আদেশ দেন। সে অনুযায়ী ৩১ মে শুনানির পর আপিল বিভাগ খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত রাখেন এবং রাষ্ট্রপক্ষকে লিভ টু আপিল করতে আদেশ দেন। এরপর ২৪ জুন উভয়পক্ষের শুনানি শেষে রাষ্ট্রপক্ষের আবেদনের ওপর আজ সোমবার আদেশের জন্য দিন নির্ধারণ করেন আপিল বিভাগ।

২০১৫ সালের শুরুর দিকে ২০ দলীয় জোটের অবরোধ চলাকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামে দুষ্কৃতিকারীদের ছোড়া পেট্রোলবোমায় আইকন পরিবহনের একটি বাসের কয়েকজন যাত্রীর অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়। সেসব ঘটনায় দুটি মামলা করা হয়। এরমধ্যে একটি হত্যা ও অন্যটি নাশকতার মামলা।

/এসটি/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মানবাধিকার কমিশনের চেয়ারপারসন নির্বাচনের বিষয়ে একটি প্রস্তাব 
মানবাধিকার কমিশনের চেয়ারপারসন নির্বাচনের বিষয়ে একটি প্রস্তাব 
দেশজুড়ে আজ কেমন থাকবে আবহাওয়া, জানালো অধিদফতর
দেশজুড়ে আজ কেমন থাকবে আবহাওয়া, জানালো অধিদফতর
রাজধানীতে সেপটিক ট্যাংকে বিস্ফোরণ, দগ্ধ ৩ 
রাজধানীতে সেপটিক ট্যাংকে বিস্ফোরণ, দগ্ধ ৩ 
বিশ্বকাপে দলের জয় উদযাপন করতে গিয়ে নিহত ৩
বিশ্বকাপে দলের জয় উদযাপন করতে গিয়ে নিহত ৩
সর্বাধিক পঠিত
৪৫০ কোটির সাত তারকা রেস্টহাউস নিয়ে বড় সিদ্ধান্ত নিলো সরকার
৪৫০ কোটির সাত তারকা রেস্টহাউস নিয়ে বড় সিদ্ধান্ত নিলো সরকার
অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের জন্য উপহার পাঠালেন প্রধানমন্ত্রী
অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের জন্য উপহার পাঠালেন প্রধানমন্ত্রী
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা ইসলাম গার্মেন্টস, কারণ কী
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা ইসলাম গার্মেন্টস, কারণ কী
ব্যাংক থেকে ব্যাংকে ডিজিটাল লেনদেনে নতুন নির্দেশনা 
ব্যাংক থেকে ব্যাংকে ডিজিটাল লেনদেনে নতুন নির্দেশনা 
নিজেকে কারাগারে পাঠাতে ইউএনওর কাছে আবেদন, ৫ মাসের কারাদণ্ড
নিজেকে কারাগারে পাঠাতে ইউএনওর কাছে আবেদন, ৫ মাসের কারাদণ্ড