আইনি প্রক্রিয়ায় খালেদা জিয়াকে মুক্ত করা সম্ভব না: খন্দকার মাহবুব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুলাই ২০১৮, ১২:৪৩আপডেট : ০২ জুলাই ২০১৮, ১৪:০২

অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, ফাইল ছবি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আইনি প্রক্রিয়ায় মুক্ত করা সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন তার আইনজীবী ও বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন।

সোমবার (২ জুলাই) কুমিল্লার এক মামলায় খালেদা জিয়ার জামিন স্থগিত করে আপিল বিভাগের আদেশের পরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তফসিল ঘোষণার আগে খালেদা জিয়ার মুক্তি সম্ভব কিনা জানতে চাইলে খন্দকার মাহবুব হোসেন বলেন, ‘সেটা তো আমরা বলতে পারবো না। আমরা বলছি, বর্তমানে যে আইনি প্রক্রিয়া চলছে এবং যে ধরনের আদেশ দেওয়া হচ্ছে তাতে আমার মনে হয় সরকারের ইচ্ছাই প্রতিফলিত হচ্ছে। এখানে খালেদা জিয়াকে আইনি প্রক্রিয়ায় বের করা সম্ভব হবে না। তাছাড়াও তার চিকিৎসারও ব্যবস্থা হচ্ছে না। এমনও হতে পারে, তার অবস্থা আরও সংকটাপন্ন হতে পারে।’

কারাগারে খালেদা জিয়াকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘এটা অত্যন্ত দুঃখজনক। আমার মনে হয় সরকার খালেদা জিয়াকে জেলখানায় তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। আইনি প্রক্রিয়ায় আমরা আদালতের কাছ থেকে কোনোরকম ন্যায় বিচার পাবো এ বিশ্বাস দিন দিন ক্ষীণ হয়ে যাচ্ছে।’

তিনি আরও বলেন, কুমিল্লায় একই ঘটনা থেকে দুটি মামলা হয়েছিল। হাইকোর্ট বিভাগ আমাদের জামিন দিয়েছিল। সে জামিনাদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করে। তার পরিপ্রেক্ষিতে গত সপ্তাহে একটি মামলার গ্রহণযোগ্যতার ব্যাপারে সিদ্ধান্ত নিতে বলেন হাইকোর্টকে এবং জামিন থাকবে বলেও রায় দেন আদালত। কিন্তু আজকে অত্যন্ত আশ্চর্যজনকভাবে একই ঘটনায় আরেকটি মামলায় জামিন স্থগিত করে আদেশ দিয়েছেন। জামিন প্রশ্নে দেওয়া রুল প্রথমে দুই সপ্তাহের মধ্যে হাইকোর্টকে নিষ্পত্তি করতে বলেন। পরে অ্যাটর্নি জেনারেলের আবেদনে চার সপ্তাহ সময় বাড়িয়ে দেন আপিল বিভাগ। এটা অত্যন্ত দুঃখজনক।

/বিআই/এসটি/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১ জুলাই, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১ জুলাই, ২০২৬)
শ্রীপুরে উচ্ছেদ অভিযানে দখলদারদের হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ১৬ বনকর্মী আহত
শ্রীপুরে উচ্ছেদ অভিযানে দখলদারদের হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ১৬ বনকর্মী আহত
‘চিপস খেয়ে’ প্রাথমিকের ১২ শিক্ষার্থী ও এক অভিভাবক গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি
‘চিপস খেয়ে’ প্রাথমিকের ১২ শিক্ষার্থী ও এক অভিভাবক গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি
আত্মসমর্পণের পর এসএ পরিবহনের চেয়ারম্যানের জামিন
আত্মসমর্পণের পর এসএ পরিবহনের চেয়ারম্যানের জামিন
সর্বাধিক পঠিত
খামেনির জানাজায় অংশ নেবেন স্পিকার হাফিজ উদ্দিন
খামেনির জানাজায় অংশ নেবেন স্পিকার হাফিজ উদ্দিন
ভারতীয় ভিসা আবেদনে ‘টাইম স্লট’ নিয়ে নতুন সিদ্ধান্ত
ভারতীয় ভিসা আবেদনে ‘টাইম স্লট’ নিয়ে নতুন সিদ্ধান্ত
বিশ্বাস করে বাসার চাবিও দিয়েছিলেন নারী, তাকেই হত্যা করলেন মুয়াজ্জিন
টাঙ্গাইলে নাজমা আলম হত্যার রহস্য উন্মোচনবিশ্বাস করে বাসার চাবিও দিয়েছিলেন নারী, তাকেই হত্যা করলেন মুয়াজ্জিন
নতুন মুরগি বাজারে আসছে, মাংস হবে লাল, ডিম পাড়বে বেশি
নতুন মুরগি বাজারে আসছে, মাংস হবে লাল, ডিম পাড়বে বেশি
টানা দুই দিনে ভরিতে স্বর্ণের দাম কমলো ৬৫৯০ টাকা 
টানা দুই দিনে ভরিতে স্বর্ণের দাম কমলো ৬৫৯০ টাকা