রাজধানীতে বাসচাপায় শিক্ষার্থী নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুলাই ২০১৮, ১৩:৫৫আপডেট : ০২ জুলাই ২০১৮, ১৬:২৪

নিহত মাসুদ রানা রাজধানীর মিরপুরে চিড়িয়াখানা সড়কে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) এক শিক্ষার্থী বাসচাপায় নিহত হয়েছেন। সোমবার সকাল ৯টার দিকে চিড়িখানা সড়কের ঈদগাহ মাঠ মোড়ে এ ঘটনা ঘটে। বিইউবিটির ডেপুটি রেজিস্ট্রার হাসান মঞ্জিল মোরশেদ এই তথ্য নিশ্চিত করেছেন।  ঘটনার পর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মিরপুর-১ নম্বর এলাকায় সনি সিনেমা হলের সামনে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে রেখেছে। 

নিহত শিক্ষার্থী সৈয়দ মাসুদ রানা (২৩) বিইউবিটি’র বিবিএ ডিপার্টমেন্টের ৩০তম ব্যাচের শিক্ষার্থী। তার বাড়ি রাজধানীর দক্ষিণ বিসিল এলাকায়।

ডেপুটি রেজিস্ট্রার হাসান মঞ্জিল মোরশেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সোমবার সকালে মাসুদ রানা বাসের ধাক্কায় গুরুতর আহত হয়। এরপর তাকে পথচারীরা দ্রুত পঙ্গু হাসপাতালে নিয়ে যান। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্ত শেষে নিহতের লাশ পুলিশ পরিবারের কাছে হস্তান্তর করছে।’

এ ঘটনায় শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হওয়ায় বিশ্ববিদ্যালয়ে আজকে সকল ক্লাস স্থগিত করা হয়েছে বলেও জানান তিনি।

দুর্ঘটনার পর শিক্ষার্থীদের বিক্ষোভ মাসুদ রানার সহপাঠী ইশতিয়াক হাসান বলেন, ‘বাসগুলো সবসময় এই সড়কে প্রতিযোগিতা করে চলে। তারা মানুষকে মানুষ মনে করে না। এটা সড়ক দুর্ঘটনা না, হত্যাকাণ্ড, আমরা এর বিচার চাই।" শিক্ষার্থীরা নিহতের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান এবং বাসচালকের শাস্তি দাবি করেছে।

বিশ্ববিদ্যালয়টি রূপনগর এলাকায়। তবে ঘটনাস্থল শাহ আলী থানার অন্তর্গত। ঘটনার পর শাহ আলী থানা পুলিশ দিশারী পরিবহনের ওই বাসটি আটক করেছে। তবে চালককে পাওয়া যায়নি।

বিইউবিটি পরিবারের শোক শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বাসটি আটক করা হয়েছে। চালক কে ছিল, তার মালিকপক্ষের কাছ থেকে তথ্য সংগ্রহ করে আটকের চেষ্টা চলছে। নিহতের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. শাহ আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে আমাদের কথা হয়েছে। আইন অনুযায়ী যা যা করার দরকার পুলিশ তা করবে।’ 

/এআরআর/এসএসএ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পরীক্ষার দিন সকালে বহুতল ভবন থেকে এইচএসসি পরীক্ষার্থীর লাফ
পরীক্ষার দিন সকালে বহুতল ভবন থেকে এইচএসসি পরীক্ষার্থীর লাফ
বেশি দামে যুক্তরাষ্ট্র থেকে গম কিনবে সরকার
বেশি দামে যুক্তরাষ্ট্র থেকে গম কিনবে সরকার
মানবাধিকার কমিশনের চেয়ারপারসন নির্বাচনের বিষয়ে একটি প্রস্তাব 
মানবাধিকার কমিশনের চেয়ারপারসন নির্বাচনের বিষয়ে একটি প্রস্তাব 
দেশজুড়ে আজ কেমন থাকবে আবহাওয়া, জানালো অধিদফতর
দেশজুড়ে আজ কেমন থাকবে আবহাওয়া, জানালো অধিদফতর
সর্বাধিক পঠিত
৪৫০ কোটির সাত তারকা রেস্টহাউস নিয়ে বড় সিদ্ধান্ত নিলো সরকার
৪৫০ কোটির সাত তারকা রেস্টহাউস নিয়ে বড় সিদ্ধান্ত নিলো সরকার
অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের জন্য উপহার পাঠালেন প্রধানমন্ত্রী
অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের জন্য উপহার পাঠালেন প্রধানমন্ত্রী
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা ইসলাম গার্মেন্টস, কারণ কী
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা ইসলাম গার্মেন্টস, কারণ কী
ব্যাংক থেকে ব্যাংকে ডিজিটাল লেনদেনে নতুন নির্দেশনা 
ব্যাংক থেকে ব্যাংকে ডিজিটাল লেনদেনে নতুন নির্দেশনা 
নিজেকে কারাগারে পাঠাতে ইউএনওর কাছে আবেদন, ৫ মাসের কারাদণ্ড
নিজেকে কারাগারে পাঠাতে ইউএনওর কাছে আবেদন, ৫ মাসের কারাদণ্ড