প্রকাশক দীপন হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ৩১ জুলাই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জুলাই ২০১৮, ১১:১৫আপডেট : ০৩ জুলাই ২০১৮, ১১:৩৩

ফয়সাল আরেফিন দীপন প্রকাশক ফয়সাল আরেফিন দীপন হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন পিছিয়ে আগামী ৩১ জুলাই দিন ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার (৩ জুলাই ) মামলাটি তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু মামলার তদন্তকারী পুলিশ কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায়  ঢাকা মহানগর হাকিম আহসান হাবিব নতুন তারিখ ধার্য করেছেন। আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা মাহমুদুর রহমান বাংলা ট্রিবিউনকে এই তথ্য জানান।

প্রসঙ্গত, ২০১৫ সালের ৩১ অক্টোবর বিকালে রাজধানীর শাহবাগে আজিজ সুপার মার্কেটের তৃতীয় তলায় নিজের প্রকাশনা প্রতিষ্ঠান জাগৃতির কার্যালয়ে দীপনকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় তার স্ত্রী ডা. রাজিয়া রহমান শাহবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই ঘটনায় পরবর্তীতে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য মাঈনুল হাসান শামীম, আব্দুস সামাদ ওরফে আব্দুস সবুর ও খায়রুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ।  শামীম ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। সবুরকেও কয়েক দফা রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

/টিএইচ/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ব্রাজিলের জয়ে নাচের ভিডিও ভাইরাল, বিএনপি নেতা বহিষ্কার
ব্রাজিলের জয়ে নাচের ভিডিও ভাইরাল, বিএনপি নেতা বহিষ্কার
মেসির জন্য রাখতে হয় কয়েকশ’ জার্সি!
মেসির জন্য রাখতে হয় কয়েকশ’ জার্সি!
হিসাবরক্ষক আসাদুল হায়দারের তেলেসমাতি, একই কর্মস্থলে ১৯ বছর
হিসাবরক্ষক আসাদুল হায়দারের তেলেসমাতি, একই কর্মস্থলে ১৯ বছর
পেনশন জট কমাতে অর্থ বিভাগের নতুন উদ্যোগ
পেনশন জট কমাতে অর্থ বিভাগের নতুন উদ্যোগ
সর্বাধিক পঠিত
নামিদামি হোটেলের সবজি এত মজার হয় কেন? জানুন বাবুর্চিদের ট্রিকস
নামিদামি হোটেলের সবজি এত মজার হয় কেন? জানুন বাবুর্চিদের ট্রিকস
মেসির ইন্টার মায়ামিতে যাচ্ছেন ভোজিনহা!
মেসির ইন্টার মায়ামিতে যাচ্ছেন ভোজিনহা!
প্রিপেইড মিটারের ভাড়া বহাল, ‘প্রত্যাহার’ ছিল গুজব
প্রিপেইড মিটারের ভাড়া বহাল, ‘প্রত্যাহার’ ছিল গুজব
শেরওয়ানির জন্য ফ্লাইট আটকে রাখার অভিযোগে তোলপাড়, ব্যাখ্যা চেয়েছে মন্ত্রণালয়
শেরওয়ানির জন্য ফ্লাইট আটকে রাখার অভিযোগে তোলপাড়, ব্যাখ্যা চেয়েছে মন্ত্রণালয়
প্রাক্তন দুই স্ত্রীর শুভকামনা সঙ্গে নিয়ে আজ আমিরের বিয়ে
প্রাক্তন দুই স্ত্রীর শুভকামনা সঙ্গে নিয়ে আজ আমিরের বিয়ে